1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈর শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা মামলায় আসামীদের গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন - Madaripur Protidin
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
টিকিট কেটে সাধারণ রোগীর মতো  ২৫০ শয্যার হাসপাতাল পরিদর্শন করেন মাদারীপুর ২ আসনের   সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া  শিবচরে সেচ সহায়তা সরঞ্জাম ও এলএলপি ক্যানভাস পাইপ বিতরণ কার্যক্রম উদ্বোধন মাদারীপুরে সেনাবাহিনীর অভিযানে উদ্ধারকৃত ৪০ ককটেল ধ্বংস রিক্সায় চড়ে সংসদে শপথ পড়তে গেলেন রিক্সা প্রতীক নিয়ে বিজয়ী সংসদ সদস্য হানজালা মাদারীপুরে জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশুদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুর -১ আসনে পোস্টাল ব্যালটে  জিতলেন হানজালা মাদারীপুর -২ আসনের স্বতন্ত্র প্রার্থী ধানের শীষের প্রার্থীকে সমর্থন  মাদারীপুরে মিষ্টির দোকানে অগ্নিকান্ড: ৩০ লাখ টাকার ক্ষতি কালকিনিতে নারীসহ তিনজন মাদক ব্যবসায়ী আটক ধানের শীষের পক্ষে আ’লীগের ভোটের প্রচারনা, জুলাই যোদ্ধাদের থানা ঘেরাও কর্মসুচী

রাজৈর শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা মামলায় আসামীদের গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২, ২.৪১ পিএম
  • ৫৬৬ জন পঠিত

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি।

মাদারীপুরে রাজৈরে মেধাবী শিক্ষার্থী শাহীন শেখ (২৪) হত্যা মামলায় আসামীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন করেছেন নিহতের পরিবার। শুক্রবার সকালে নিহত শাহীনের গ্রামের বাড়ি রাজৈর উপজেলার বাজিতপুরে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় পরিবারের সদস্যরা হত্যা মামলায় আসামীদের গ্রেফতারের পুলিশের নিরব ভুমিকা নিয়ে প্রশ্ন তোলেন।

নিহকের মা হামিদা বেগমসহ  পরিবারের অন্যান্যরা সদস্যদের অভিযোগ, গত ৬ আগস্ট বাড়ির লোকজন অন্যত্র বেড়াতে যাওয়ায় রাতের খাবার খেয়ে ঘরে একা ঘুমিয়ে পড়ে শাহীন শেখ। পরদিন ৭ আগস্ট রোববার সকালে রাজৈর উপজেলার চৌরাশি এলাকার একটি বাগান থেকে শাহীনের দুইপায়ের রগ ও গলাকাটা রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। পূর্বশত্রুতার জেরে বেশ কিছুদিন ধরে শাহীনকে হত্যার ঘোষণা দিয়ে আসছিল প্রতিপক্ষের লোকজন। এরই জেরে বাড়ি থেকে শনিবার রাতে তুলে নিয়ে গিয়ে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয় শাহীনকে। এই ঘটনায় ৮ আগস্ট নিহত শাহীনের মা হামিদা বেগম বাদী হয়ে চৌরাশী এলাকার চেরাক আলী হাওলাদারের ছেলে মাইনউদ্দিন হাওলাদারসহ (৪৫) ১৪ জনকে আসামী করে রাজৈর থানায়    একটি হত্যা মামলা দায়ের করেন। এই ঘটনায় ওইদিনই চৌরাশী এলাকার চেরাক আলী হাওলাদারের ছেলে মাইনউদ্দিন হাওলাদারকে (৪৫) আটক করে পুলিশে স্থানীয়রা। পরে আর অন্য েকোন আসামী গ্রেপ্তার করতে পারেনি রাজৈর থানা পুলিশ।

নিহত শাহীদের বড় বোন রেকসোনা ইয়াসমিন সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, হত্যাকান্ডের দুই সপ্তাহেও পুলিশকে ঘটনার রহস্য বের করতে পারেনি। এমনকি ঘটনায় জড়িত কাউকেই গ্রেফতার করতে পারেনি। এ ব্যাপারে পুলিশের ভুমিকায় রহস্যময়। দ্রুত আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানান পরিবারের সদস্যরা।

রাজৈর থানার ওসি (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা সঞ্জয় কুমার ঘোষ জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। শিগগিরই আসামীদের গ্রেফতার করে আদালতে সোর্পদ করা হবে।

প্রসঙ্গত, নিহত শাহীন রাজৈর উপজেলার বাজিতপুর গ্রামের মোস্তফা শেখের ছেলে ও মাদারীপুর সরকারি কলেজের ডিগ্রি ২য় বর্ষের ছাত্র ছিল। সে বাজিতপুর এলাকার মুরগি ব্যবসায়ী সোহেল হাওলাদার হত্যা মামলার আসামী ছিলো।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!