1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
কোটি টাকার সুরক্ষা দেয়ালে ধস: মাদারীপুর সড়ক বিভাগের দুদকের অভিযান - Madaripur Protidin
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

কোটি টাকার সুরক্ষা দেয়ালে ধস: মাদারীপুর সড়ক বিভাগের দুদকের অভিযান

  • প্রকাশিত : সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩, ৬.৫৪ পিএম
  • ৫৩৬ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি।
মাদারীপুর শহর ইটেরপুল থেকে ঘোষেরহাট আঞ্চলিক সড়ক পুনঃনির্মাণ কাজ শেষ হওয়ার চার মাসের মধ্যেই অন্তত ১০টি স্থানে সুরক্ষা দেয়াল ধসে পড়ে। এতে দেবে যায় সড়কও। এমন সংবাদ দৈনিক ইত্তেফাকসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পরে দুর্নীতি দমন কমিশন (দুদক) বিয়ষটির জন্য তদন্তে নামে। সোমবার সকাল ১১টায় মাদারীপুর সড়ক ও জনপদ বিভাগে তদন্তে আসে দুদকের মাদারীপুর সমন্বিত সরকারী ভবনের টিম। পরে তারা ক্ষতিগ্রস্থ্য এলাকা পরিদর্শণ করেন।

দুদকের মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক আখতারুজ্জামান জানান, ‘২০১৯ সালের জুলাই মাসে মাদারীপুর শহরের ইটেরপুল থেকে ঘোষেরহাট পর্যন্ত সাড়ে ১৬ কিলোমিটার সড়ক টেকসই সংস্কার ও পূননির্মাণের উদ্যোগ নেয় সড়ক বিভাগ। একই সময় সড়কটি টেকসই করতে সড়কের খালের পাশে ব্লক ও ইট বালু সিমেন্টের মিশ্রনে সাড়ে ৬ কিলোমিটার বাঁধ নির্মাণ শেষ হয় ২০২২ সালের জুনে। দরপত্রে ৪১ কোটি ৪০ লাখ ২৯ হাজার ৬২৮ টাকায় কাজটি পায় বরিশালের মো. মাহফুজ খান লিমিটেড নামের একটি ঠিকাদার প্রতিষ্ঠান। চার মাস না যেতেই গত নভেম্বর মাসে বৃষ্টিতে সড়কের দেয়াল ধসে পড়ে ।

এ বিষয়ে দৈনিক ইত্তেফাকসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ায় বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দেয় দুদক প্রধান কার্যালয়। পরে সড়ক অফিসের বিভিন্ন কাগজপত্র দেখি। সেই সাথে ক্ষতিগ্রস্থ্য চারটি স্থান পরিদর্শণ করি।’ এসময় আরো উপস্থিত ছিলেন দুদক মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক তানজীল হাসান, আব্দুল্লাহ আল নোমান ও উপ-সহকারী পরিচালক রুবেল হোসেন প্রমুখ।

এলাকাবাসী জানায়, নিন্মমানের সামগ্রী ব্যবহার করায় সামান্য বৃষ্টিতেই গেলো নভেম্বর মাসে বাঁধে ধস নামে। ফলে বালু সরে গিয়ে বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় হাঁটা চলায় বিড়ম্বনায় পড়েন পথচারীরা। পরে ঠিকাদারী প্রতিষ্ঠান তড়িঘড়ি করে ভাঙ্গা স্থান মেরামত করেন। এর মধ্যে কুকরাইল, জেলাখানার মোড়, সনমান্দি, ধুলগ্রাম, ছয়না, বালিগ্রাম, পাথুরিয়ারপাড়সহ অন্তত ১০টি স্থানে সুরক্ষাদেয়াল বেশি ক্ষতিগ্রস্থ্য হয়।
এব্যাপারে মাদারীপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী নাজমুল হাসান
সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হয়নি। তিনি এ অভিযানকে দাপ্তারিক কাজ বলে দাবী করেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!