1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুর সদর হাসপাতাল চালু না হওয়ায় রুল জা‌রি - Madaripur Protidin
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

মাদারীপুর সদর হাসপাতাল চালু না হওয়ায় রুল জা‌রি

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩, ৯.৪৪ এএম
  • ৫১৭ জন পঠিত
মাদারীপুর প্রতি‌নি‌ধি:মাদারীপুর সদর হাসপাতালের বর্ধিত ২৫০ শয্যা বিশিষ্ট নতুন ভবনটি কেনো চালু হচ্ছে না সে বিষয়ে জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকো‌র্টের বিচারপতি কে.এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর দ্বৈত বেঞ্চ। সোমবার দুপু‌রে এ রুল জা‌রি করা হয়। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন রিট পিটিশনার এডভোকেট আবদুল্লাহ আল আশিক।
রিট পিটিশনার এডভোকেট আবদুল্লাহ আল আশিক জানান, কিছু দিন আগে সুপ্রীমকোর্টে আমি নি‌জে পি‌টিশনার  হয়ে রিট পিটিশনটি দায়ের করি। রিট পিটিশনটির ফাইলিং লইয়ার ছিলেন এডভোকেট মোহাম্মদ শাহীন হাওলাদার। রিট পিটিশনটি শুনানি করেন সিনিয়র আইনজীবী মোতাহার হোসেন সাজু। এসময়ে উপস্থিত ছিলেন এডভোকেট মোহাম্মদ শাহীন হাওলাদার, এডভোকেট মাসুদ পারভেজ, ব্যারিস্টার সাজ্জাদ হোসেন, এডভোকেট ফয়সাল আল মাহমুদ, মেহেদী আয়াতউল্লাহ প্রমুখ।
‌তি‌নি আরো ব‌লেন, রিট পিটিশন শুনানি শেষে বিচারপতি হাসপাতালটি কেনো চালু হচ্ছে না সে বিষয়ে জানতে চান। সেই সাথে মহাপরিচালক (ডিজিএইচএস) বরাবর প্রেরিত রিপ্রেজেনটেশনের অবস্থা জানতে চান। শুনানি শেষে হাসপাতালটি কেনো চালু হচ্ছে না সে বিষয় জানতে চেয়ে রুল জারি করেন এবং আগামী দুই মাসের মধ্যে মহাপরিচালক (ডিজিএইচএস)’কে উক্ত বিষয়ে রিপোর্ট দিতে আদেশ প্রদান করেন।’
উল্লেখ্য যে, ২০১৯ সালে  মাদারীপুর সদর হাসপাতালের বর্ধিত ২৫০ ভবনটির কাজ শেষ হলেও এখ‌নো হাসপাতালটি চালু হয়নি। এনি‌য়ে বি‌ভিন্ন গণমাধ‌্যমে সংবাদ প্রচার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!