1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজাধানীর বনানীতে ৬টি পৃথক ফার্মেসিকে অনুমোদনহীন নিষিদ্ধ ঔষধ বিক্রয়ের অভিযোগে অর্থদন্ড - Madaripur Protidin
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা

রাজাধানীর বনানীতে ৬টি পৃথক ফার্মেসিকে অনুমোদনহীন নিষিদ্ধ ঔষধ বিক্রয়ের অভিযোগে অর্থদন্ড

  • প্রকাশিত : শনিবার, ১৫ আগস্ট, ২০২০, ১২.৫৬ পিএম
  • ১৩২৯ জন পঠিত

রাজাধানীর বনানীতে ৬টি পৃথক ফার্মেসিকে অনুমোদনহীন
নিষিদ্ধ ঔষধ বিক্রয়ের অভিযোগে অর্থদন্ড
অীফস রিপোর্টঃ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, (র‌্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড তথা অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী গ্রেফতার এবং জঙ্গীবাদের মত ঘৃণ্যতম অপরাধের রহস্য উদঘাটনসহ অনুমোদনহীন ও নকল আমদানি নিষিদ্ধ ঔষধ বিক্রয়ের অভিযোগে বিভিন্ন ঔষধ কোম্পানীতে মোবাইল কোর্ট পরিচালনা করে অপরাধীদের গ্রেফতার পূর্বক অর্থদন্ড আদায়ে র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে।
এরই ধারাবাহিকতায় রাজধানীর বনানী থানাধীন বনানী-২ কাঁচা বাজার এলাকায় ঔষধ প্রশাসন এর অনুমোদন ব্যতীত ও আমদানি নিষিদ্ধ বিভিন্ন প্রকার ঔষধ মজুদ ও বিক্রয়ের অপরাধে র‌্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল সিনিয়র সহকারী পুলিশ সুপার উনু মং এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান এর নেতৃত্বে ১৩জুলাই মোবাইল কোর্ট পরিচালনা করে-

মানহা ফার্মেসি-২ এর মালিক মোঃ সাইফুল ইসলাম বাবু(৩০)কে ৫০,০০০/-টাকা, বিসমিল্লাহ ফার্মেসি বনানী-২ এর ম্যানেজার মোঃ শাকিল মিয়া(১৮)কে ১,৫০,০০০/- টাকা, আমেনা ফার্মেসি এর ম্যানেজার আজাদ হোসেন সবুজ(২৮)কে ৭৫,০০০/-টাকা, মানহা ফার্মেসি-১ এর ম্যানেজার মোঃ সাইদুর রহমান মিলন(২০)কে ৫০,০০০/- টাকা, মক্কা ফার্মেসির ম্যানেজার রনি ঘোষ(৩১)কে ৫০,০০০/- টাকা, ঈশান ফার্মেসী এর ম্যানেজার ইকবাল হোসেন মঞ্জু(৬২)কে ৫,০০,০০০/- টাকাসহ সর্বমোট ৮,৭৫,০০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

এছাড়াও উক্ত সকল ফার্মেসি হতে বিভিন্ন প্রকার বিক্রয় নিষিদ্ধ অবৈধ ঔষধ জব্দ করা হয় এবং বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়। জব্দকৃত মালামালের সর্বমোট আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকা। ভবিষ্যতে জনস্বাস্থ্যের সুরক্ষার্থে র‌্যাবের এ ধরনের অনুমোদনহীন নকল ঔষধ প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!