1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
কালকিনিতে ব্যবসায়ীর বাড়ির গেটে তালাবদ্ধের প্রতিবাদে মানববন্ধন - Madaripur Protidin
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান 

কালকিনিতে ব্যবসায়ীর বাড়ির গেটে তালাবদ্ধের প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬, ৬.৪২ পিএম
  • ৩৬৭ জন পঠিত

কালকিনি
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মাদারীপুরের কালকিনিতে মোঃ জালাল তালুকদার-(৪৭) নামে এক ব্যবসায়ীর বসতবাড়ির গেটে তালাবদ্ধের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। আজ মঙ্গলবার সকালে পৌর এলাকার গোপালপুরে ভূক্তভোগী পরিবার ও বিভিন্ন শ্রেনী পেশার লোকজনের অংশ গ্রহনে এ কর্মসূচি পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী মো. জালাল তালুকদার, মোঃ ইদ্রিস, মোঃ হকিম সরদার, নাগর সরদার, শিরাজুল মুন্সি, আবদুর রব আকন, কাজী আবদুল মতিন, নজরুল আকন, হেমায়েত সরদার, আবদুল মোতালেব ও মনিরুজ্জামান।

মানববন্ধন শেষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভূক্তভোগী জালাল তালুকদার অভিযোগ করে বলেন, তার ক্রয়কৃত জমিতে একই সঙ্গে তিনি দুইটি বসতঘর নির্মাণ করেন। তিনি আরো বলেন, তার বাড়ির চতুর পাশে বেড়া নির্মান করেন। কিন্তু জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একই এলাকার মীর কায়েস ও তার লোকজন মিলে জালাল তালুকদারের বাড়ির গেটে তালাবদ্ধ করে দখলের চেষ্টা চালিয়ে আসছে। এ ঘটনায় জালাল তালুকদার বাদী হয়ে অভিযুক্ত কায়েস মীরসহ বেশ কয়েক জনের নাম দিয়ে কালকিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে অভিযুক্ত কায়েস মীর ও তার লোকজনের বিচারের দাবিতে ঘন্টাব্যাপী মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবার ও স্বজনরা। এ বিষয় জানতে চাইলে অভিযুক্ত কায়েশ মীরকে পাওয়া যায়নি।
এব্যাপারে কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) পল্লব জানান, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!