1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
বিএনপি ফুলানো ফানুসের মতো, লিক হলেই ফুসকে যাবে: শাজাহান খান - Madaripur Protidin
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ

বিএনপি ফুলানো ফানুসের মতো, লিক হলেই ফুসকে যাবে: শাজাহান খান

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩, ৪.৪২ পিএম
  • ৬০৯ জন পঠিত

মাদারীপুর  প্রতিনিধি।:

বিএনপির ১০ দফা ও সরকার মেরামতের রূপরেখার সমালোচনা করে আ’লীগের সভাপতিম-লীয় সদস্য ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, বিএনপি এখন ফুলানো ফানুসের মতো হয়ে গেছে। যখন একটু লিক করবে তখনই ফুসকে যাবে। তিনি বৃহস্পতিবার সকাল ১১টায় মাদারীপুর উৎসবের আনন্দ র‌্যালী শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন।

শাজাহান খান বলেন, ‘বিএনপি শুধু এখন নয়, শেখ হাসিনা সরকার গ্রহণ করার পর থেকেই ষড়যন্ত্র শুরু করেছে। তারা দেশের মানুষকে বিভিন্ন মিথ্যে তথ্য দিয়ে বিভ্রান্তি করার চেষ্টা করছে। কিন্তু এদেশের মানুষ তাদের কথায় বিভ্রান্ত হয়নি। এখন ১৪ বছর পর এসে বিভিন্ন রূপরেখা আর সরকার মেরামতের নামে যে কথা বলছে, তা মানুষ গ্রহণ করেনি। বরং তাদের প্রত্যাখান করায় তারা ব্যর্থ হয়েছে। রূপরেখা কখনোই সফলতার মুখ দেখবে না।’
বিএনপিকে নির্বাচনে আসার আমন্ত্রণ জানিয়ে শাজাহান খান আরো বলেন, ‘যতই আন্দোলন-সংগ্রাম করুন না কেন। এই নির্বাচন কমিশনের অধীনেই বিএনপিকে নির্বাচনে অংশ নিতে হবে। আমি বিএনপিকে আহবান করবো, নির্বাচনী পরিবেশ রক্ষা করে আগামীতে নির্বাচনে আসুন। জনগন যদি আপনাদের রায় দেয়, আমরা মেনে নিবো। কিন্তু আন্দোলনের নামে জ্বলাও পোড়াও করলে সরকার বসে থাকবে না। তাহলে সমুচিত জবাব দেয়া হবে।’

এসময় শাহাজান খান মাদারীপুর জেলার ইতিহাস, ঐহিত্য, সাহিত্য ও সংস্কৃতিকে দেশব্যাপী পরিচিত করার লক্ষ্যে জেলা প্রশাসন ও আওয়ামীলীগের উদ্যোগে ১২ দিন ব্যাপী ‘মাদারীপুর উৎসব’ উপলক্ষ্যে আনন্দ র‌্যালীতে অংশ নেয়। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, পুলিশ সুপার মাসুদ আলম, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইনুদ্দিন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাখাওয়াত সেলিম, কৃষক লীগের সদস্য সাকিলুর রহমান সোহাগ। এছাড়াও পৃথকভাবে একই সময় মাদারীপুর জেলার ৫টি উপজেলায় শোভাযাত্রা করা হয়। পরে শাজাহান খান জেলার বিভিন্ন উন্নœয়নমূলক কর্মকা-ে অংশ নেয়। আনন্দ র‌্যালীতে অংশ নেয় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতা-কর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!