1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাতের আধারে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন - Madaripur Protidin
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাতের আধারে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন

  • প্রকাশিত : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪, ৯.৫১ এএম
  • ৬৯২ জন পঠিত
মাদারীপুর প্রতি‌নি‌ধি:
মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চরগোবিন্দপুর গ্রামের মাথা ভাঙ্গা এলাকায় রাতের আধারে পুকুরে বিষ দিয়ে তিন লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে দূর্বৃত্তরা। শ‌নিবার সকা‌লে মাছ ভে‌সে উঠে। শুক্রবার রাতে যে কোনো সময় এই বিষ প্রয়োগ করা হয়েছে বলে ধারণা ভুক্তভুগীদের।
জানা যায়, প্রায় ৬ মাস আগে খোয়াজপুর ইউনিয়নের চর গোবিন্দপুর গ্রামের মাথা ভাঙ্গা এলাকার আবু তালেব বেপারীর ছেলে সোহানুর বেপারী, রফিক সরদারের ছেলে রাব্বি সরদার ও বাবুল শিকদারের ছেলে ফেরদাউস শিকদার এই তিন বন্ধু মিলে চরগোবিন্দপুর মাথা ভাঙ্গা হাটের পশ্চিম পার্শে সোনালী বির্কস ইটভাটা সংলগ্ন ৪০ শতাংশ জমি নিয়ে একটি পুকুর সেই পুকুরে তিন বন্ধু মিলে ৬ লক্ষাধিক টাকার তেলাপিয়া, রুই, কাতলা, ব্রিগেড, পাঙ্গাশসহ বিভিন্ন প্রকারের মাছ ছাড়েন তারা। এখন সেই মাছ একেকটা ১ কেজি ওজনের বেশি হয়েছে। তারা তিন বন্ধু মিলে ভেবেছিলো দুই একদিনের মধ্যে মাছ গুলো ধরবে কিন্তু গত রাতে কে বা কারা তাদের পুকুরে বিষ দিয়েছে তা কেউ যানেনা।
সকালে পুকুরের পাড় এসে দেখে মাছ মরে ভেসে উঠেছে। এরপর তারা ডাক্তার ডেকে আনে ডাক্তার পানি পরীক্ষা নিরীক্ষা শেষে জানায় পুকুরে বিষ প্রয়োগ করা হয়েছে যার কারণে মাছ মরে ভেসে ওঠে।
এ ব্যাপারে ভুক্তভুগী সোহানুর রহমান বলেন, আমরা তিন বন্ধু মিলে লেখাপড়ার পাশাপাশি এই মাছ চাষ করে স্বাবলম্বী হতে চেয়েছিলাম কিন্তু আমাদের সেই স্বপ্ন এখন পুকুরের পানিতে ভাসছে। কে বা কারা আমাদের পুকুরে বিষ দিয়েছে আমরা জানিনা।তবে আমাদের মত উদ্যোক্তাদের যারা ক্ষতি করেছে তাদের কঠিন শাস্তি হওয়া উচিত। সরকার ও প্রশাসনের কাছে একটাই দাবি তাদের আইনের আওতায় এনে আইনানুগ ব্যবস্থা নিবেন এটাই আমাদের দাবি।
ভুক্তভুগী আরেক বন্ধু রাব্বি সরদার বলেন, মাছের সাথে এ কেমন শত্রুতা। আমরা নিজের অর্থ দিয়ে এই মাছ চাষের উদ্যোগ নিয়েছি। এখনো আমাদের মাছের খাবারের এক লক্ষ টাকা বাকি পরে আছে দোকানে। এ অবস্থায় এখন আবার পুকুরের অর্ধেক মাছ মারা গেছে আমরা এখন এই ক্ষতি কেমন করে পুরণ করবো, যারা আমাদের এই ক্ষতি করেছে আমি প্রশাসনের কাছে তাদের বিচার চাই।
মাদারীপুর সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এইচ এম সালাহ উদ্দিন বলেন, ঘটনাটি শুনলাম। কেউ অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!