1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মানিকগঞ্জের ঘিওরে মোঃ স্বপন মিয়া (৩৮) হত্যা মামলায় হত্যাকারী মোঃ বিল্লাল মিয়া গ্রেফতার - Madaripur Protidin
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে সেচ সহায়তা সরঞ্জাম ও এলএলপি ক্যানভাস পাইপ বিতরণ কার্যক্রম উদ্বোধন মাদারীপুরে সেনাবাহিনীর অভিযানে উদ্ধারকৃত ৪০ ককটেল ধ্বংস রিক্সায় চড়ে সংসদে শপথ পড়তে গেলেন রিক্সা প্রতীক নিয়ে বিজয়ী সংসদ সদস্য হানজালা মাদারীপুরে জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশুদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুর -১ আসনে পোস্টাল ব্যালটে  জিতলেন হানজালা মাদারীপুর -২ আসনের স্বতন্ত্র প্রার্থী ধানের শীষের প্রার্থীকে সমর্থন  মাদারীপুরে মিষ্টির দোকানে অগ্নিকান্ড: ৩০ লাখ টাকার ক্ষতি কালকিনিতে নারীসহ তিনজন মাদক ব্যবসায়ী আটক ধানের শীষের পক্ষে আ’লীগের ভোটের প্রচারনা, জুলাই যোদ্ধাদের থানা ঘেরাও কর্মসুচী এবারের দুইহাজার ছাব্বিশের নির্বাচন হবে বাংলাদেশের গণ মানুষের কাছে ভাতের অধিকার ভোটের অধিকার ফিরিয়ে আনার নির্বাচন।  এবারের নির্বাচন হবে সংস্কারের নির্বাচন -মামুনুল হক

মানিকগঞ্জের ঘিওরে মোঃ স্বপন মিয়া (৩৮) হত্যা মামলায় হত্যাকারী মোঃ বিল্লাল মিয়া গ্রেফতার

  • প্রকাশিত : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ১২.৩২ পিএম
  • ৪২৫ জন পঠিত

অফিস রিপোটঃ মানিকগঞ্জের ঘিওর থানার আলোচিত ও চাঞ্চল্যকর মোঃ স্বপন মিয়া (৩৮) হত্যা মামলায় হত্যাকারী মোঃ বিল্লাল মিয়া(৩৫)’কে গ্রেফতার করেছে র‌্যাব-০৪, সিপিসি-০৩ ও র‌্যাব-১, সিপিসি-২

র‌্যাব জানায়, সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, ডাকাতি ও অস্ত্রধারী সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতারে র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪, সিপিসি-৩ ও র‌্যাব-০১, সিপিসি-২ এর যৌথ আভিযানিক দল মানিকগঞ্জের ঘিওর থানার আলোচিত ও চাঞ্চল্যকর মোঃ স্বপন মিয়া (৩৮) হত্যা মামলায় প্রধান হত্যাকারী মোঃ বিল্লাল মিয়া(৩৫)’কে ২২ নভেম্বর গভীর রাতে ঢাকা মহানগরীর বিমানবন্দর থানাধীন হাজী ক্যাম্প রোড এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়। মোঃ বিল্লাল মিয়া (৩৫), ঘিওর উপজেলার গোলাপনগর গ্রামের মৃত রুপচানের পুত্র।
গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ ও এজাহারের বিবরণে জানা যায় যে ভিকটিমের সাথে বিবাদী বিল্লাল মিয়ার বসত বাড়ীর জায়গা জমি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। বিবাদীদের সাথে উক্ত জমি-জমার বিরোধ নিয়ে স্থানীয়ভাবে শালিশে সিদ্ধান্ত হয় যে, ভিকটিমের বাড়ীর সামনে ভিকটিমের চাচা মো: ফানু মিয়া (৬৫) এর বাড়ীর পাশের ডোবা বিবাদীরা ভরাট করে দিবে। এরই প্রেক্ষিতে বিবাদীরা ভিকটিমের চাচার বাড়ির পাশের ডোবা ভরাট করতেছিল। বিবাদীরা ডোবা ভরাট করার সময় নিচে ময়লা আবর্জনা ও বিভিন্ন বাশ, কাঠের গোড়ালী দিয়ে মাটি ভরাট করছিল। গত ১৯নভেম্বর সন্ধ্যা ভিকটিমের মা বাড়িতে থাকাকালীন সময়ে ঘিওর থানাধীন গোলাপনগর সাকিনস্থ ভিকটিমের চাচার বসত বাড়ীর পাশে ফাঁকা জায়গায় ভিকটিমের চাচা এগিয়ে গিয়ে বিবাদীদের ময়লা আবর্জনা ও বিভিন্ন বাশ কাঠের গোড়ালী দিয়ে মাটি ভরাট করতে বাধা দিলে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। গালিগালাজ শুনে ভিকটিমের বড় ভাইয়ের বউ জহরা (৩২) এসে বিবাদীদের গালিগালাজ করতে নিষেধ করলে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে ভিকটিমের চাচা ও ভাবীকে মারধর শুরু করে। ভিকটিম হৈ চৈ শুনে ঘটনাস্থলে গেলে প্রধান হত্যাকারী মোঃ বিল্লাল মিয়া তার অন্যান্য সহযোগী রফিক , জাহানারা, মোঃ মনিকা সহ অজ্ঞাতনামা ০৩/০৪ জন সহযোগীরা পূর্ব পরিকল্পিত ভাবে হাসুয়া দা, লোহার রড, লাঠিসোটা সহ বিভিন্ন দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে উপর্যুপরি এলোপাথারী মারপিট করে ভিকটিমের মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। অতঃপর ঘটনাস্থলে থাকা উপস্থিত লোকজন ভিকটিমকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ভিকটিমের শারীরিক অবস্থা পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। উক্ত ঘটনায় ভিকটিমের মা ঘিওর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার ঘিওর থানার মামলা নং -১০, তারিখ-২০/১১/২৪, ধারা-৩০২/৩৪ পেনাল কোড।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!