1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
অন্তবর্তী সরকারও পতিত হাসিনার মতো কাজ করছে: বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :
জাজিরায় হাত বোমা তৈরীর সময় ২ জন নিহতের ঘটনায় ৫ জন আসামী গ্রেফতার কালকিনিতে ব্যবসায়ীর বাড়ির গেটে তালাবদ্ধের প্রতিবাদে মানববন্ধন রাজৈরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা রাজৈরে কোডেক এর শীতবস্ত্র বিতরন পৈতৃক জমি দখল করে মিথ্যা মামলা, ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন মাদারীপুরের রাজৈরে বিয়েরবাড়ীতে উচ্চশব্দে গান বাজানোকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ। আহত ৫, ২জন গ্রেপ্তার। মাদারীপুর-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন ইসলামী বক্তা কামরুল ইসলাম সাঈদ আনসারী রাষ্ট্র পরিচালনায় বিএনপির ৮ দফা নিয়ে রাজৈরে ছাত্রদলের প্রশিক্ষণ কর্মশালা মাদারীপুরে  শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ রাজৈরে হোসেন মিয়া কবর জিয়ারত করলেন মাদারীপুর-২ আসনে বিএনপি’র প্রার্থী জাহান্দার আলী

অন্তবর্তী সরকারও পতিত হাসিনার মতো কাজ করছে: বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫, ৬.২৮ পিএম
  • ৫১৭ জন পঠিত

মাদারীপুর সংবাদদাতা।
মুখে মুখে সংস্কার করার কথা বললেও অন্তবর্তীকালীন সরকার পতিত শেখ হাসিনার সরকারের মতো কাজ করছে বলে দাবী করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন। তিনি বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিকেলে মাদারীপুর জেলা বিএনপির কাউন্সিল উপলক্ষ্যে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ দাবী করেন। এসময় তিনি অন্তবর্তীকালীন সরকারকে দ্রুত নির্বাচন দেয়ার আহবান জানান।

ড. আসাদুজ্জামান রিপন অন্তবর্তীকালীন সরকারকে উদ্দেশ্যে বলেন, ‘মুখে সংস্কারের কথা বললেও ভিতরে ভিতরে তাদের লোকজনকে বিভিন্ন স্থানে বসিয়ে দিচ্ছে। তারাও পতিত হাসিনা সরকারের পদাঙ্গ অনুসারণ করে বিভিন্ন জায়গায় নিয়োগ দিচ্ছেন। এটা কোন ভাবেই কাম্য নয়। তাদের মেয়াদ পাঁচ মাস হতে চললেও কোন উপদেষ্টাদের সম্পদের হিসেব দেয় নাই। ধরে নিলাম তাদের বৈধ ইনকার রয়েছেই। তারপরেও কেন তারা অনুসরনীয় হচ্ছে না। তারা তো সম্পদের হিসেব দিয়ে অনুকরনীয় হতে পারে।’

আসাদুজ্জামান রিপন আরো বলেন, ‘বিভিন্ন সংস্কার কমিশন কি কাজ করছেন, কি করছেন না। সেসব বিষয় তারা পাবলিকলি বলে বেড়াচ্ছেন। একা কেন হবে। তারা কাজ করে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে প্রধান উপদেষ্টার কাছে জমা দিবেন, পরে জাতির কাছে বিষয়গুলো জানাবেন। কিন্তু সেসব তারা করছেন না। ফলে তাদের কাজেও সন্দেহ তৈরি হচ্ছে।’ এসময় ড. আসাদুজ্জামান যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দেয়ার আহবান জানান।

প্রস্তুতি সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কার্য নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক, সেলিমুজ্জামান সেলিম, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান, কার্যকরী সদস্য কাজী হুমায়ন কবির, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সোহরাব হোসেন হাওলাদার, মিজানুর রহমান মুরাদ, এ্যাড. জামিনুর রহমান মিঠু। সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক এ্যাড. জাফর আলী মিয়া। পরিচালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান। এসময় জেলা বিএনপির কাউন্সিল নিয়ে নেতা-কর্মীরা আলোচনা করেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!