1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
ছুঁটিতে দু’কন্যাকে দেখতে বাড়ীতে আসছিল ব্যাংকার রাশেদ - Madaripur Protidin
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

ছুঁটিতে দু’কন্যাকে দেখতে বাড়ীতে আসছিল ব্যাংকার রাশেদ

  • প্রকাশিত : রবিবার, ১৯ মার্চ, ২০২৩, ৭.০৯ পিএম
  • ৫৯৭ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা।:
ছুটিতে দুই কন্যাকে দেখতে আসছিল ব্যাংকার রাশেদ আলী। কিন্তু আর ফিরে যাওয়া হলো
না কর্মস্থেেল। মাদারীপুরের শিবচরের এক্সপ্রেসওয়েতে ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী
বাস দুর্ঘটনায় রাশেদ আলী (৩৮) নিহত হয়েছেন। রোববার সকাল ৮টার দিকে
পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায়
বাসে থাকা রাশেদ আলীসহ ১৯ জনের মৃত্যু হয়েছে।
নিহত রাশেদ আলী ঢাকার মতিঝিল শাখার ডাচ বাংলা ব্যাংকের সিনিয়র অফিসার এবং
দৈনিক কালের কণ্ঠের বশেমুবিপ্রবি প্রতিনিধি শামস জেবিনের দুলাভাই। তিনি
সাতক্ষীরার দেবহাটা থানার সখিপুর এলাকার বাসিন্দা। তার পরিবারে স্ত্রী সাহানাজ
ইয়াসমীন সাথী ও সারা (৮) এবং সাফা (৫) নামের দুই কন্যা সন্তান রয়েছে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, রাশেদ আলী ছুটি কাটিয়ে খুলনার সোনাডাঙ্গা
থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। তাকে বহন করা ইমাদ পরিবহনের বাসটি
মাদারীপুরে শিবচর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় কবলে পড়ে। এতে ঘটনাস্থলে ১৪
জন মারা যান এবং পরবর্তী সময়ে চিকিৎসাধীন অবস্থায় শিবচর উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে তিনজন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আরও দুইজন মারা যান।
নিহতের শ্যালক শামস জেবিন বলেন, ‘দুলাভাই ছুটিতে তার আদরের দুই কন্যাকে দেখতে
বাসায় এসেছিলেন। রোববার নিজ কর্মস্থলে ফেরার পথে বাস দুর্ঘটনায় মারা যান। আমার
আপার ছোট ছোট দুটি কন্যা সন্তান রয়েছে। আমরা চাই সড়ক নিরাপদ হোক। আমার
মতো কেউ এভাবে আর স্বজন না হারাক।’
তার আরেক শ্যালক বলেন, ‘মাঝে মাঝেই সড়কে মৃত্যুর মিছিল হয়। কিন্তু কারো বিচার হয়
না। যে কারণে মর্মান্তিক দুঘর্টনা ঘটলেও প্রভাবশালী মালিকরা আইনের উর্ধ্বে থাকে।
আামি চাই আমার দুলা ভাইয়ের মতো যারা অকালে প্রাণ হারালো তাদের কঠোর বিচার
হোক। তাহলে আমাদের শান্তি হবে। আর দুই সন্তানকে যেভাবে রেখে গেছেন, সরকার
কাতের দিকে নজর দিবেন বলে আশা রাখি।’
মাদারীপুর জেলা পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, রোববার সকাল ৮টার দিকে খুলনা থেকে
ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাস পদ্মা সেতুর আগে এক্সপ্রেসওয়ের শিবচরের
কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় দুমড়ে-মুচড়ে যায়
বাসটি। এ ঘটনায় নারীসহ ১৯ জনের মৃত্যু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!