1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে উপজেলা আওয়ামীলীগ কমিটি পুনর্গঠন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
জাজিরায় হাত বোমা তৈরীর সময় ২ জন নিহতের ঘটনায় ৫ জন আসামী গ্রেফতার কালকিনিতে ব্যবসায়ীর বাড়ির গেটে তালাবদ্ধের প্রতিবাদে মানববন্ধন রাজৈরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা রাজৈরে কোডেক এর শীতবস্ত্র বিতরন পৈতৃক জমি দখল করে মিথ্যা মামলা, ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন মাদারীপুরের রাজৈরে বিয়েরবাড়ীতে উচ্চশব্দে গান বাজানোকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ। আহত ৫, ২জন গ্রেপ্তার। মাদারীপুর-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন ইসলামী বক্তা কামরুল ইসলাম সাঈদ আনসারী রাষ্ট্র পরিচালনায় বিএনপির ৮ দফা নিয়ে রাজৈরে ছাত্রদলের প্রশিক্ষণ কর্মশালা মাদারীপুরে  শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ রাজৈরে হোসেন মিয়া কবর জিয়ারত করলেন মাদারীপুর-২ আসনে বিএনপি’র প্রার্থী জাহান্দার আলী

রাজৈরে উপজেলা আওয়ামীলীগ কমিটি পুনর্গঠন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাজৈর (মাদারীপুর)প্রতিনিধি।
দীর্ঘ ২৫বছর পর সম্মেলন না করে অবৈধ ভাবে মাদারীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা ও সাধারন সম্পাদক কাজল কৃষ্ণ দে রাজৈর উপজেলা আওয়ামীলীগের ৭১ বিশিষ্ট কমিটি অনুমোদন দেয় । শনিবার সকাল ১০টার দিকে উপজেলা আওয়ামীলীগ অফিসে বর্ধিত সভা আহবান করে ওই কমিটি ঘোষনা করে উপজেলা আওয়ামীলীগ। সেই সভায় ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করার কয়েক ঘন্টা পর রাজৈর সদরে অবস্থিত আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এম.পি‘র বাসায় তারই সমর্থিত আওয়ামীলীগের একটি অংশ ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করে ।

সংবাদ সম্মেলনে স্থানীয় সংসদ রাজৈর প্রতিনিধি আ.ফ.ম ফুয়াদ বলেন, পুরানো ৫১ সদস্য বিশিষ্ট কমিটির বিভিন্ন পদে ২৩জন সদস্য ইতোপূর্বে মারা গেছে । এই মৃত ২৩ জন সদস্যের বিপরীতে মাত্র তিনজনকে কো-অপ্ট সদস্য করার কথা ছিল । কিন্তু জেলা আওয়ামলীগের সভাপতি ও সেক্রেটারী সেই নির্দেশনা উপেক্ষা করে মৃত ২৩ সদস্যের বিপরীতে ২৩ সদস্যসহ আরও ২০জনকে কো-অপ্ট সদস্য করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন ও ঘোষনা দিয়ে আমাদের সাথে প্রতারনা করেছে ।

আমরা এই ঘোষিত কমিটির তীব্র প্রতিবাদ জানাই এবং ওই কমিটি সম্মেলনের মাধ্যমে পুনর্গঠনের আহবান জানাচ্ছি । এসময় আরও বক্তব্য রাখেন, বর্তমান কমিটির সহ-সভাপতি সাহাবুদ্দিন সাহা, কার্যকরী সদস্য সালাম মাষ্টার, মিজানুর রহমান বাদশা, দেলোয়ার শরীফ ও আবু আলেম শরীফ প্রমুখ ।

এব্যাপারে উপজেলার আওয়ামলীগের সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) জমিরউদ্দিন খান বলেন, কোন প্রতারনা নয় । আমরা প্রথমে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি করে কেন্দ্রে পাঠিয়েছিলাম। কিন্তু কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী পরে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি করে কেন্দ্রে পাঠিয়েছি । ওই কমিটি কেন্দ্র অনুমোদন দিয়েছে । জেলা আওয়ামীলীগের সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা এব্যাপারে বলেন, প্রতারন নয়- দলের নতুন গঠনতন্ত্র অনুযায়ী কমিটি গঠন করা হয়েছে ।

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!