1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
র‌্যাব ও বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তর যৌথ অভিযান । নকল যৌন উত্তেজক ঔষধ ও নিম্মমানেল কয়েল উদ্ধার। প্রতিষ্ঠানকে জরিমানাসহ মামলা দায়ের - Madaripur Protidin
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

র‌্যাব ও বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তর যৌথ অভিযান । নকল যৌন উত্তেজক ঔষধ ও নিম্মমানেল কয়েল উদ্ধার। প্রতিষ্ঠানকে জরিমানাসহ মামলা দায়ের

  • প্রকাশিত : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ৩.৩৩ পিএম
  • ৭৩৬ জন পঠিত

অফিস রিপোর্ট, র‌্যাব-৪ এবং বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তর এর পৃথক অভিযানে নকল যৌন উত্তেজক ঔষধ ও নি¤œমানের কয়েল উদ্ধার ও ধ্বংস; প্রতিষ্ঠানকে জরিমানাসহ মামলা দায়ের করেছে।

র‌্যাব জানায়, “বাংলাদেশ আমার অহংকার”- এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকাল থেকে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি বিভিন্ন সময়ে নিষিদ্ধ কার্যক্রমের সাথে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায়, ২৮ অক্টোবর ঢাকার আশুলিয়া থানাধীন বাইপাইল, গৌরিপুর এলাকায় বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তর, ঢাকা এর উপ-পরিচালক এবং র‌্যাব সদর দপ্তর এর সহযোগিতায়; র‌্যাব-৪ এর যৌথ আভিযানিক দল এক্সিকিউটিভ মেজিস্ট্রেট মোঃ আবু হাসান, র‌্যাব সদর দপ্তর, কুর্মিটোলা, ঢাকা এবং স্কোয়াড্রন লিডার মো. নাজমুল ইসলাম, কোম্পানী কমান্ডার, সিপিসি-২, র‌্যাব-৪ এর নেতৃত্বে গাজী মেডিসিন পয়েন্ট ও অস্ট্রা বায়োফার্মাসিটিকালস প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল যৌন উত্তেজক ঔষধ ও হরমোন জাতীয় সরকারী ঔষধ উদ্ধার করে এবং ঐ প্রতিষ্ঠানের মালিকদের নকল যৌন উত্তেজক ঔষধ উৎপাদন, মজুদ ও বিপণন এর অপরাধে মামলা দায়েরসহ ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়াও একই দিনে একই অভিযানিকদল আশুলিয়া থানাধীন কোন্ডা এলাকায় নাম বিহীন একটি প্রতিষ্ঠানে ¡ অভিযান পরিচালনা করে লাইসেন্স বিহীন ও নি¤œমানের বিপুল পরিমান কয়েল উদ্ধার করে এবং প্রতিষ্ঠানের মালিককে লাইসেন্স বিহীন ও নি¤œমানের কয়েল উৎপাদন, মজুদ ও বিপণন এর অপরাধে মামলা দায়েরসহ ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

 

পরবর্তীতে বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তর, ঢাকা এর উপ পরিচালক, র‌্যাব সদর দপ্তর এর এক্সিকিউটিভ মেজিস্ট্রেট এবং কোম্পানী কোমান্ডার র‌্যাব-৪, সিপিসি-২ এর উপস্থিতিতে উদ্ধারকৃত নকল যৌন উত্তেজক ঔষধ, হরমোন জাতীয় ঔষধ ও নি¤œমানের কয়েল ধ্বংস করা হয়। অদূর ভবিষ্যতে এরূপ অবৈধ কার্যক্রমের সাথে জড়িতদের বিরুদ্ধে র‌্যাব-৪ এর জোড়ালো সাড়াঁশি অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!