1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
এবার নির্বাচনে না আসলে বিএন‌পির অস্তিত্ব থাক‌বে না: শাজাহান খান - Madaripur Protidin
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

এবার নির্বাচনে না আসলে বিএন‌পির অস্তিত্ব থাক‌বে না: শাজাহান খান

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩, ২.৪৭ পিএম
  • ৫৭৬ জন পঠিত

টেকেরহাট(মাদারীপুর) সংবাদদাতা।: বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা শাজাহান খান বলেছেন, আগামী নির্বাচন নি‌য়ে বিএনপি আরকেটি ষড়যন্ত্র ও চক্রান্ত করছে। সেই ষড়যন্ত্র চক্রান্ত শুধুই নয়, তারা সন্ত্রাসও সৃষ্টি করছে। এবার নির্বাচনে না আসলে বিএন‌পির অস্তিত্ব থাক‌বে না।

তি‌নি বুধবার (২২ মার্চ) রা‌ত ৭টার দি‌কে মাদারীপুরের রাজৈরে কদমবাড়ী ইউনিয়ন কলেজ মাঠে বিএনপি-জামাতের সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে উপজেলার আওয়ামীলের জনসভায় একথা বলেন।

বিএনপিকে উদ্দেশ্য করে শাজাহান বলেন, শেখ হাসিনার সাথে বার বার পাঞ্জা লড়তে আসবেন না। পাঞ্জা লড়ে কিন্তু শেখ হাসিনার সাথে পরাজিত হয়েছেন। এবারোও পরাজিত হবেন। আপনারা নির্বাচনে আসেন, নির্বাচনে না আসলে আপনাদের অস্তিত্বের নিয়ে টানাটানি বাজবে।

শাজাহান খান আরো বলেন, এক বার নয়, দুই বার আপনারা ক‌য়েকবার সংসদ বয়কট করেছেন। একবার গ্রুপের ছয় জনকে বললেন শপথ নেওয়া যাবে না, সেটাও নিলেন। তারপর বললেন সংসদে যাবেন না, সেটাও গেলেন। আবার পদত্যাগও করলেন, তা‌তে লাভ কি হয়েছে আপনা‌দের। বরং পদত্যাগ করে ব্যার্থ হয়েছেন। বিএনপির সমাবেশ হল কর্মী সমাবেশ। জনগণের সাথে তাদের কোন  সম্পৃক্ততা নাই। যদি তাই হতো তাহ‌লে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের সাথে যোগ দিত। যেমন করে শেখ হাসিনার সাথে যোগ দিয়েছিল।

রাজৈর উপজেলা আওয়ামীলীগের আহবায়ক শাহাবুদ্দিন সাহার সভাপতিত্বে আরো বক্তব‌্য রা‌খেন মাদারীপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ বাসার, সাংগঠনিক সম্পাদক পাভেলুর রহমান শফিক খান, রাজৈর উপজেলার চেয়ারম্যান রেজাউল করিম শহিন চৌধুরী, স্থানীয় সাংসদের আফম ফুয়াদ, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক সাহাবুদ্দিন সাহা ও  বিনোদ গাইন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!