1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
জমি কিনে বিপাকে। রাজৈরে জমি দখল ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন - Madaripur Protidin
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

জমি কিনে বিপাকে। রাজৈরে জমি দখল ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ৭.১৩ এএম
  • ৫২১ জন পঠিত

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি॥
মাদারীপুরের রাজৈর পৌরসভার আমবাগ গ্রামে বৈধভাবে ক্রয়কৃত সম্পত্তি দখলের চেষ্টা, চাঁদা দাবী প্রাণনাশের হুমকির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী আসমা বেগম তার স্বামী আনোয়ার শেখ।বুধবার (২৭ আগস্ট) বিকেলে রাজৈর উপজেলা সদরে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে আসমা বেগম জানানতার স্বামী আনোয়ার শেখ বিভিন্ন দলিল মূলে রাজৈর মৌজার বি,আর,এস ৪৮২ ৪৮২/ খতিয়ানের বি,আর,এস দাগ নং ৮৩৪০ ৮৩৪১ এর বিভিন্ন অংশে মোট .৬৬ শতাংশ জমি ক্রয় করেন এবং সরকারের খাজনা পরিশোধ করে বৈধ মালিকানা অর্জন করেন।

পরবর্তীতে হেবা ঘোষণার মাধ্যমে তিনি ওই জমি স্ত্রী আসমা বেগমের নামে হস্তান্তর করেন। এছাড়া মজিদ খাঁ নামের এক ব্যক্তির নিকট থেকে আরও .৪৯ শতাংশ জমি ক্রয় করে দখলে নেন। বর্তমানে স্বামীস্ত্রী মিলে তারা মোট .১৫ শতাংশ জমির বৈধ মালিক।সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, বিবাদী বিল্লাল শেখ জাকির হোসেন (পিতা মৃত আলতাফ শেখ), তাদের মামা খলিল বেপারী (পিতা মৃত সফিজ উদ্দিন বেপারী) এবং আরও ১০১২ জন অজ্ঞাত ব্যক্তি দীর্ঘদিন ধরে তাদের জমি দখলের ষড়যন্ত্র করছে। তারা নিয়মিত প্রাণনাশের হুমকি দিচ্ছে এবং সম্প্রতি বাড়ির প্রবেশপথে রাস্তা নির্মাণে বাধা দিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছে। চাঁদা না দিলে জমি ভোগদখল করতে দেবে না এবং উল্টো মিথ্যা মামলা দেওয়ার হুমকি দিয়েছে বলেও দাবি করেন তিনি। ভুক্তভোগী আসমা বেগম একাধিক দলিল নম্বর (৪৬৯৮, ৬৬৮৮, ৬৬৮৯ ২৭১০) উল্লেখ করে বৈধ মালিকানার প্রমাণ উপস্থাপন করেন। তিনি বলেনআমরা বৈধভাবে মালিকানা থাকা সত্ত্বেও চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। পরিবার নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছি।

প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনীর কাছে পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং বৈধ জমির দখল রক্ষায় দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান আসমা বেগম।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!