1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী।

  • প্রকাশিত : বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৭.৫৭ পিএম
  • ২৭২ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের রাজৈর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব স্বরমঙ্গল এলাকায় দীর্ঘ ১৪ বছর ধরে চলমান জমি বিরোধের জেরে আদালতের নির্দেশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করে প্রশাসন জমি বুঝিয়ে বাদীকে। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৫ টায় রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল হকের নেতৃত্বে এবং রাজৈর থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।আদালতের লিখিত নির্দেশনা অনুযায়ী প্রকৃত মালিকদের জমি বুঝিয়ে দেওয়ার উদ্দেশ্যে অভিযান শুরু হয়। এ সময় অবৈধ স্থাপনায় বসবাসকারী গৌতম ভট্টাচার্য (খুদু) লিখিতভাবে সময়ের আবেদন করলে সেখানে বসবাসরত শিশু ও পরিবারের মানবিক বিষয় বিবেচনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজ দায়িত্বে স্থাপনা অপসারণের জন্য আরও তিন দিনের সময় দেন। এদিকে ওইদিন রাতেই দখলদার গৌতম ভট্টাচার্য খুদুর বোন মুক্তি ভট্টাচার্য রহস্যজনকভাবে জখম হয় এবং    এক সাংবাদিক ও তার পরিবারসহ ভুক্তভোগীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার পায়তারা করছে বলে অভিযোগ উঠেছে।

মামলার নথি ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বরমঙ্গল মৌজার প্রায় ২২ শতাংশ জমি নিয়ে দীর্ঘ ১৪ বছর ধরে আদালতে মামলা চলছিল। আদালত জাল দলিলের মাধ্যমে জমি দখলের অভিযোগে আবুল কালাম আজাদ, তার মেয়ে লিপি বেগম, শ্যালক গৌতম ভট্টাচার্য (খুদু) ও তার স্ত্রী কণা ভট্টাচার্যকে ৭ বছর করে কারাদণ্ড দেন। একই সঙ্গে প্রকৃত মালিক মামলার বাদী মো. সানোয়ার হোসেন ও মো. সেলিম শরীফকে জমি বুঝিয়ে দেওয়ার নির্দেশ প্রদান করেন।

এদিকে, উচ্ছেদ অভিযানের কয়েক ঘণ্টা পর রাত আনুমানিক ১১টার দিকে গৌতম ভট্টাচার্য খুদুর বোন মুক্তি ভট্টাচার্য রহস্যজনকভাবে জখম  হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স্টার নিউজ টিভির সাংবাদিক আকাশ আহম্মেদ সোহেল ও তার পরিবার সহ মামলার বাদীদের বিরুদ্ধে অপপ্রচার চালায় মুক্তি ভট্টাচার্য। পরে তাকে চিৎিসার জন্য রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বাদীপক্ষের অভিযোগ, নির্ধারিত সময় শেষে উচ্ছেদ কার্যক্রম বাধাগ্রস্ত করা এবং অবৈধ দখল বহাল রাখার উদ্দেশ্যেই এ ঘটনা ঘটানো হয়েছে। তারা আরও দাবি করেন, অতীতেও জমি-সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষকে হয়রানির উদ্দেশ্যে একাধিক মিথ্যা মামলা দায়েরের ঘটনা ঘটেছিল।

তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত গৌতম ভট্টাচার্য বা মুক্তি ভট্টাচার্যের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল হক বলেন, নির্ধারিত তিন দিনের মধ্যে অবৈধ স্থাপনা অপসারণ না করা হলে আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। সাংবাদিক ও তার বাবার বিরুদ্ধে দা-ছুরি দিয়ে কোপানোর মিথ্যা জবানবন্দি দিয়েছে ওই নারী (মুক্তি)। কারণ তার শরীরে কোন আঘাতের চিহ্ন ছিল না, মুরগীর রক্ত মেখে বসে ছিল। আর মাথায় মনে হলো ব্লেড দিয়ে একটুখানি কেটেছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!