1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ - Madaripur Protidin
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত

রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

  • প্রকাশিত : সোমবার, ১৫ জুন, ২০২৬, ২.০০ পিএম
  • ২১৯ জন পঠিত
মাদারীপুর
বিশ্ব রক্তদান দিবস উপলক্ষে মাদারীপুরের রাজৈরের টেকেরহাটে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
১৪ জুন রোববার ১১টায় রাজৈরের  টেকেরহাট বন্দরে স্বেচ্ছাসেবী সংগঠন নবজীবন ব্লাড কালেকশন গ্রুপের উদ্যোগে র‍্যালি  করেন তরুণ রক্তদাতারা। এরপরে  টেকেরহাট তালুকদার ডিজিটাল প্লাজার পার্টি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজৈর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কুতুবউদ্দিন আহমেদ, নবজীবন ব্লাড কালেকশন গ্রুপের সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর শেখ, আরিফুজ্জামান বেগ টিপু, মশিউর রহমান, ইউ এস মডেল হাসপাতালের চেয়ারম্যান সৈয়দ সোহেল, সিটি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আনিসুর রহমান, তালুকদার ডিজিটাল প্লাজা শপিং মলের পরিচালক ও নবজীবন ব্লাড কালেকশন গ্রুপের উপদেষ্টা নূর হোসেন ঢালী, রাজৈর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ইমাম হোসেন ইমন, আরাফ বাংলাদেশের পরিচালক সাংবাদিক সুজন হোসেন রিফাত, রাজৈর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুল হক টুটুল বিশ্বাস, হীরা চৌধুরীসহঅনেকেই।
এসময় বক্তারা বলেন, এক সময় রক্তের অভাবে মানুষের  মৃত্যু বরণ করতো। কিন্তু বর্তমানে তরুণ সমাজের সাহসী ভূমিকায় এমন ঘটনা আর ঘটছে না। তাই রক্তদানের মতো এমন মহৎ কাজের ধারাবাহিকতা ধরে রাখতে তরুণ সমাজকে আরো উৎসাহিত করতে হবে, তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। নইলে  আগামীতে এসব তরুণরা আগ্রহ হারাবে।
আলোচনা সভা শেষে দুপুরে লটারির মাধ্যমে তরুণ রক্তদাতাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!