1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  - Madaripur Protidin
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত

৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান 

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৩.৫৩ পিএম
  • ২৬৮ জন পঠিত
বরিশাল থেকে সুজন হোসেন রিফাত
বরিশাল  বিকেএসপিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ও বিকেএসপির  পরিচালনায়  যুবদের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণে ৭৫ জন যুবদের  পঞ্চম  ব্যাচের ১৫ দিনের প্রশিক্ষন  শেষ হয়েছে।
(০২ জুলাই বৃহস্পতিবার)  ১২টায় বরিশালে বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের কনফারেন্স রুমে  সনদ প্রদান অনুষ্ঠানে ভারচুয়ালি প্রধান অতিথির    বক্তব্য রাখেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ, এনডিসি, পিএসসি।
এসময় বিকেএসপি বরিশাল আঞ্চলিক প্রশিক্ষণ  কেন্দ্রের উপ-পরিচালক ( ভারপ্রাপ্ত) মো আব্দুল কাদের, কোচ শ্যূটিং মাহফুজ পারভেজ, কোচ কারাতে আব্দুলাহ আল মিঠু, কোচ তায়কোয়ানডো  শাহীন আলীসহ অনেকেই উপস্থিত ছিলেন।
যুবদের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণটি মূলত জুডো, কারাতে, তায়কোয়নডো ও শ্যূটিং (এয়ার গান) বিষয়ের উপর প্রশিক্ষণ দেয় হচ্ছে। এ প্রশিক্ষণের লক্ষ্য- যুবদের আত্মবিশ্বাস বৃদ্ধি, শারীরিক ভারসাম্য অর্জন, শৃংখলা ও আত্মনিয়ন্ত্রন, শারীরিক সক্ষমতা অর্জন এবং জীবনে ইতিবাচক প্রভাব বিস্তার। অনলাইন নিবন্ধনে ফাস্ট কাম ফাস্ট সিলেকশনের ভিত্তিতে  সারা দেশের নূন্যতম এসএসসি উত্তীর্ণ, শারীরিক ও মানসিকভাবে সুস্থ ও প্রশিক্ষণ গ্রহণে সক্ষম  ১৮-৩৫ বছর বয়সের বাংলাদেশের প্রকৃত নাগরিকগণ ১৫ দিনের  সম্পূর্ণ  আবাসিক প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করছেন। যুবকদের জন্য ১০২টি ব্যাচে ৮২৫০ জন এবং যুবতীদের ১২টি ব্যাচে ৬০০ জনসহ সর্বমোট ১১৪ টি ব্যাচে  বিভিন্ন সময়ে ৮৮৫০ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!