1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
ডাসারে ছাত্রলীগ ও শ্রমিকদল নেতাসহ চার যুবক আটক - Madaripur Protidin
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

ডাসারে ছাত্রলীগ ও শ্রমিকদল নেতাসহ চার যুবক আটক

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ৭.৩১ এএম
  • ৫৯৭ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি।
মাদারীপুরের ডাসার উপজেলা ছাত্রলীগ ও ইউনিয়ন শ্রমিকদল নেতাসহ চারজন যুবককে আটক করেছে ডাসার থানা পুলিশ। বুধবার গভীর রাতে উপজেলার নবগ্রাম ইউনিয়নের শশিকর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন উপজেলা ছাত্রলীগের যুগ-œসম্পাদক মোঃআসিফ তালুকদার (২৪),নবগ্রাম ইউনিয়ন শ্রমিকদলের সাবেক যুগ্নআহবায়ক মিলন মল্লিক(২৫),শশিকর বাঘমারা গ্রামের গোপাল মল্লিকের ছেলে বিপ্লব মল্লিক (২৩) ও শশিকর গ্রামের অনিল রায়ের ছেলে অংকন রায়(২৬)।

পুলিশ ও এলাকা সুত্রে জানা গেছে, আটককৃতরা মাদারীপুরের ডাসার উপজেলার ও গোপালগঞ্জের কোটালিপাড়ার সিমান্তবর্তী এলাকার শশীকর বিলের মধ্যে পরিত্যক্ত একটি উঁচু ভিটায় বর্ষা মৌসুমে জুয়ার আসর বসিয়ে জুয়া খেলা পরিচালনা করে আসছেন এবং জুয়া চক্রের সাথে তারা জরিত রয়েছেন। খবর পেয়ে ডাসার থানা পুলিশ অভিযান চালিয়ে ছাত্রলীগ ও শ্রমিকদল নেতাসহ ওই চার যুবককে আটক করা হয়েছে।
এ ব্যাপারে ডাসার থানার ওসি শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম বলেন, রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জুয়া খেলার সন্দেহে ৪ জন যুবককে আটক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!