1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে জোরপূর্বক ইউপি সদস্যর ৭০ গাছ কেটে নিল প্রতিপক্ষ, বাধা দেয়ায় হুমকির অভিযোগ  - Madaripur Protidin
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০ 

মাদারীপুরে জোরপূর্বক ইউপি সদস্যর ৭০ গাছ কেটে নিল প্রতিপক্ষ, বাধা দেয়ায় হুমকির অভিযোগ 

  • প্রকাশিত : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ৩.৩২ পিএম
  • ৪৬৭ জন পঠিত
মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের রাজৈরে জোরপূর্বক বিবাদমান জায়গার ৭০ টি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ আসাদুল মিনার বিরুদ্ধে। সোমবার (০১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার সময় প্রতিবাদ জানিয়ে জেলার রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে এক সাংবাদিক অফিসে সংবাদ সম্মেলন করেছেন ইউপি সদস্য মোখলেস মিনা। অভিযোগ বিআরএস রেকর্ড সংশোধনের মামলা চলমান থাকলেও ৬ শতাংশ ক্রয় করে ২৩ শতাংশ জায়গা দখলে নিয়েছে প্রভাবশালী আসাদুল, বাধা প্রদান করায় দেয়া হচ্ছে হুমকি। ভুক্তভোগী মোখলেস একই উপজেলার হোসেনপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও তাতিকান্দা গ্রামের মৃত আব্দুর রহমান মিনার ছেলে।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ইউপি সদস্য মোখলেস মিনা জানান, রাজৈর উপজেলার তাতিকান্দা গ্রামে নাগরদী মৌজায় ৪৪৯৯ দাগে ২৩ শতাংশ জায়গা পৈতৃক সূত্রে আমার বাবা আব্দুর রহমান মিনাসহ চাচা ও ফুফুরা ভোগ করে আসছিলেন। বর্তমানে তাদের মৃত্যুর পর আমরা ওয়ারিশ সূত্রে ভোগদখলে আছি। আমার বাবা-চাচারা ২ ভাই ও ফুফুরা ৩ বোনসহ মোট ৫ ভাই-বোন ছিলেন। কিন্তু ভুলক্রমে আমার ফুফু ৪ জন দেখিয়ে ৬ ভাই-বোন উল্লেখ করে একটি বিআরএস রেকর্ড হয়। যার খতিয়ান নং ১৯৪। এই রেকর্ডে আমাদের ফুফু হিসেবে প্রতিবেশী রবেজান বিবির নাম আসে। পরে রবেজান বিবি মারা যাওয়ার সুযোগে গত প্রায় দেড় বছর আগে তার ছেলে-মেয়েরা স্থানীয় প্রভাবশালী আসাদুল মিনার কাছে বিবাদমান ৪৪৯৯ দাগে ৬ শতাংশসহ বিভিন্ন দাগ থেকে মোট ২৪ শতাংশ জায়গা বিক্রি করে। যার পুরো ভোগ দখল দেখানো হয়েছে ৪৪৯৯ দাগে। যে কারণে আমাদের গাছ কেটে নিয়ে পুরো জায়গাটা দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে আসাদুল।
তিনি আরও বলেন, ভুল রেকর্ড দেখে গত ৪ বছর আগে আমার বাবা আব্দুর রহমান মিনা বাদি হয়ে মাদারীপুর আদালতে রেকর্ড সংশোধনের মামলা করেছেন। মামলাটি এখনো চলমান। বাবা-চাচারা মারা যাওয়ার পর আমরা ওয়ারিশগণ মামলা চালাচ্ছি। কিন্তু আসাদুল মিনা জায়গা পাবেনা জেনেও তার লোকজন দিয়ে জোরপূর্বক আমাদের ৭০ টি গাছ কেটে নিয়ে গেছে। পরে প্রশাসনের মাধ্যমে বাধা দেওয়া হয়। বর্তমানে আমাকে বিভিন্ন হুমকি ধামকি দিচ্ছে। আসাদুল ও তার ক্যাডার বাহিনীর ভয়ে এলাকায় শান্তিতে থাকতে পারছি না। পুলিশ ও প্রশাসনের কাছে এ ঘটনার সঠিক বিচার দাবি করছি।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!