1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে  শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ - Madaripur Protidin
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ

মাদারীপুরে  শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

  • প্রকাশিত : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬, ৪.৪৩ পিএম
  • ৩৮৮ জন পঠিত
মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরে অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন, মানব কল্যাণ সংগঠন -এর উদ্যোগে এবং সংগঠনের প্রধান উপদেষ্টা ওয়াদুদ জনি মিয়াসহ সংগঠনের সদস্যদের অর্থায়নে  অর্ধশতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (চাদর) বিতরণ করা হয়েছে। শনিবার সকালে সদর উপজেলার ঝাউদী ইউনিয়নের পূর্ব টুবিয়া এলাকায় এ শীতবস্তু (চাদর) বিতরণ করা হয়।

এসময় মানব কল্যাণ সংগঠন মাদারীপুর এর সাধারণ সম্পাদক সৌদি প্রবাসী কামাল হোসেন খান জানান,আমাদের সংগঠনটি প্রতিষ্ঠানগ্ন থেকেই অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে যেমন,সংগঠনের মাধ্যমে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা, ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ, খাতা, কলম এমনকি সংগঠনের মাধ্যমে ছাগল বিতরণ করে অসহায় মানুষদের স্বাবলম্বী করে তোলার জন্য চেষ্টা করা। তারই ধারাবাহিকতায় আজকে সংগঠনের উদ্যোগে পূর্ব টুবিয়া এলাকায় অর্ধশতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র চাদর বিতরণ করা হয়েছে।

শীতবস্ত্র চাদর বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত  ছিলেন, মাদারীপুর জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও মানব কল্যাণ সংগঠন মাদারীপুর এর উপদেষ্টা এ্যাড. মশিউর রহমান পারভেজ, এপেক্স ক্লাব অব মাদারীপুর এর সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল হক, পাশে আছি মাদারীপুর সেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা বায়জিদ মিয়া, তারুণ্য পরিবার সেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা সোহাগ হাসান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!