1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত গ্রেফতার । - Madaripur Protidin
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

রাজৈরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত গ্রেফতার ।

  • প্রকাশিত : সোমবার, ১২ অক্টোবর, ২০২০, ৬.১৩ পিএম
  • ৯৯৬ জন পঠিত

রাজৈর প্রতিনিধি।
মাদারীপুরের রাজৈরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ । গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে রোববার গভীর রাতে উপজেলার পাইকপাড়া বাংলালিংক মোবাইল কোম্পানীর টাওয়ারের সামনে থেকে ওই তিন ডাকাতকে গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃত ডাকাতরা হলো উপজেলা বৈলগ্রামের মৃত শাজাহান শেখের ছেলে মোঃ নজরুল শেখ (৩৪) পার্শ্ববর্তী পশ্চিম স্বরমঙ্গল গ্রামের হাসেম কারিগরের ছেলে মোঃ শাহীন কারিগর (২৪) ও ঘোষালকান্দি গ্রামের মজিবর সরদারের ছেলে রায়হান সরদার (২০) । মামলা দায়েরের পর সোমবার বিকালে গ্রেফতারকৃত ডাকাতদের আদালতে প্রেরন করা হয়েছে ।
রাজৈর থানার ওসি শেখ সাদি জানান, ৭/৮জনের একটি ডাকাত দল রাজৈর উপজেলার পাইকপাড়া এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে রোববার গভীর রাতে উপজেলার পাইকপাড়া বাংলালিংক মোবাইল কোম্পানীর টাওয়ারের সামনে থেকে ওই তিন ডাকাতকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয় । এসময় অন্যান্য ডাকাতরা পালিয়ে যেতে সক্ষম হয় । গ্রেফতারকৃত ডাকাতদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস, ঘর ভাঙ্গার সরঞ্জামাদি, রামদা ও ছোরাসহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয় । সোমবার মামলা দায়েরের পর বিকালে ডাকাতদের আদালতে প্রেরন করা হয় । পালিয়ে যাওয়া ডাকাতদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!