1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মা ইলিশ রক্ষায় র‌্যাবের অভিযান মোবাইল কোর্ট এ ০৭ (সাত) জনকে জেল। - Madaripur Protidin
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
টেকেরহাটে মোবাইল ছিনতাইকারিকে ধরতে গিয়ে মারা গেল মৃজন মতুব্বর শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া। 

মা ইলিশ রক্ষায় র‌্যাবের অভিযান মোবাইল কোর্ট এ ০৭ (সাত) জনকে জেল।

  • প্রকাশিত : সোমবার, ২ নভেম্বর, ২০২০, ৩.৩৫ পিএম
  • ৮৫৮ জন পঠিত

অফিস রিপোর্টঃ র‌্যাব-৮, সিপিসি-১, (পটুয়াখালী ক্যাম্প) ও উপজেলা নির্বাহী আফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, বাউফল, পটুয়াখালী এর যৌথ উদ্যোগে ১ নভেম্বর রাত আনুমানিক ০৮:০০ ঘটিকা হতে ভোর ০৫:০০ ঘটিকা পর্যন্ত সরকার কর্তৃক ইলিশের প্রধান প্রজনন মৌসুম ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ থাকা সত্ত্বে মাছ ধরার অপরাধে পটুয়াখালী জেলার বাউফল থানার চর ওয়াজেল সংলগ্ন তেঁতুলিয়া নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করে ২,০০০ মিটার কারেন্ট জাল ও ২০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। এসময় ইলিশ মাছ ধরার অপরাধ আসামী ১। মোঃ সবুজ মোল্লা, পিতা-মোঃ কাদের মোল্লা, সাং-শিয়াল ঘুনী, থানা-বাকেরগঞ্জ, জেলা-বরিশাল, ২। মোঃ হাসান খান, পিতা-জাহাঙ্গীর খান, সাং-শিয়ালঘুনী, থানা-বাকেরগঞ্জ, জেলা-বরিশাল, ৩। মোঃ আব্দুল আজিজ, পিতা-মোঃ রাজ্জাক পালোয়ান, সাং-ঘুরচাকাঠি, থানা-বাউফল, জেলা-পটুয়াখালী, ৪। শংকর দাস, পিতা-রামচন্দ্র দাস, সাং-কাছিপাড়া, থানা-বাউফল, জেলা-পটুয়াখালী, ৫। মোঃ খোকন হাওলাদার, পিতা-মোঃ মকবুল হাওলাদার, সাং-কাছিপাড়া, থানা-বাউফল, জেলা-পটুয়াখালী, ৬। মোঃ শাহাবুদ্দীন বিশ্বাস, পিতা-মোঃ সোবহান বিশ্বাস, সাং-কাছিপাড়, থানা-বাউফল, জেলা-পটুয়াখালী এবং ৭। মোঃ আব্দুর রহিম, পিতা-মোজাফর আলী, সাং-ঘুরচাকাঠি, থানা-বাউফল, জেলা-পটুয়াখালীকে সহ প্রত্যেককে ০১ (এক) বৎসর বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এ সময় জনাব জাকির হোসেন, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, বাউফল, পটুয়খালী মোবাইল কোর্ট পরিচালনা করেন। আটককৃত জেলেদের প্রত্যেককে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫(২) (খ) ধারা মোতাবেক কারাদন্ডে দন্ডিত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!