মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষ হয়। এ সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ১০জন আহত আহত হয়েছে । বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার পূর্ব স্বরমঙ্গল গ্রামে এঘটনা ঘটে। আহতদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার হৃদয় নন্দী গ্রামের (গুচ্ছ গ্রাম) সাবেক কাউন্সিলর রাহিম হাওলাদারের লোকজনের সাথে পাশাপাশি পূর্ব স্বরমঙ্গল গ্রামের জাকারিয়া খালাশির লোকজনের মধ্যে তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে কথা-কাটাকাটি হয়। এরই জের ধরে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে প্রায় ঘনটা ব্যাপি সংঘর্ষে লিপ্ত হয়। এ সংঘর্ষে উভয় পক্ষের ইয়ার আলী ও আক্কাসসহ প্রায় ১০ জন আহত হয়। রাজৈর থানার ওসি আমিনুল ইসলাম জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।