1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
লিবিয়ায় বাংলাদেশি হত্যার ঘটনায় রাজৈরে মানব পাচার মামলার আসামী জুলহাস গ্রেফতার - Madaripur Protidin
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা

লিবিয়ায় বাংলাদেশি হত্যার ঘটনায় রাজৈরে মানব পাচার মামলার আসামী জুলহাস গ্রেফতার

  • প্রকাশিত : বুধবার, ১০ জুন, ২০২০, ১১.১৮ এএম
  • ১১১৮ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি \
লিবিয়ায় মানব পাচার ও হত্যার ঘটনায় বিভিন্ন থানায় দায়েরকৃত ৫ মামলার আলোচিত প্রধান আসামী জুলহাস সরদারকে গ্রেফতার করেছে রাজৈর থানা পুলিশ। মঙ্গলবার বিকালে মাদারীপুর সদর হাসপাতাল থেকে তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়। আদালতের বিচারক তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। মানব পাচার মামলার আসামী জুলহাস সরদার এতোদিন করোনা ভাইরাসের নমুনা দিয়ে মাদারীপুর সদর হাসপাতালের আইসোলেশনে পুলিশের হেফাজতে চিকিৎসাধীন ছিলো। এর মধ্যে ২বার প্রেরিত নমুনা রিপোর্ট নেগেটিভ আসায় মঙ্গলবার বিকালে তাকে হাসপাতাল থেকে ছারপত্র দেওয়া হয়। জুলহাস সরদার রাজৈর উপজেলার হোসেনপুর ইউনিয়নের সত্যবতী গ্রামের আবদুল মজিদ সরদারের ছেলে।
মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৮ মে রাত ৯টায় লিবিয়ার মিজদাহ এলাকায় গুলি করে যে ২৬ বাংলাদেশিকে গুলি চালিয়ে হত্যা করে মানব পাচারকারীরা। এর মধ্যে ১২জনের বাড়ি মাদারীপুরে। এ ঘটনায় লিবিয়ায় নিহত রাজৈর উপজেলার হোসেনপুর (বিদ্যানন্দী) গ্রামের মানিক হাওলাদারের পিতা শাহ আলম হাওলাদার বাদি হয়ে গত মঙ্গলবার জুলহাস সরদারসহ ৪ জনের নাম উলে­খ্য করে একটি মামলা দায়ের করেন।
এদিকে একই ঘটনায় মাদারীপুরের রাজৈর উপজেলার হোসেনপুর (বিদ্যানন্দী) গ্রামের লিবিয়ায় নিহত জুয়েলের বাবা রাজ্জাক হাওলাদার বাদী হয়ে দালাল জুলহাস সরদারসহ ৪ জনের নামে মানব পাচার আইনে একটি মামলা করেছে রাজৈর থানায়। এছাড়াও রাজৈর থানার বদরপাশা ইউনিয়নের নিহত রহিম খালাসীর ভাই আবুল খায়ের খালাসী বাদী হয়ে রাজৈর থানায় আরো একটি মামলা দায়ের করেছে। এই মামলা জুলহাস সরদারসহ ৭ জনকে আসামী করা হয়েছে।
অন্যদিকে মাদারীপুর সদর উপজেলার দুধখালি ইউনিয়নের দক্ষিণ দুধখালি গ্রামের মো. শামীম হাওলাদারের বাবা হালিম হাওলাদার বাদী হয়ে মাদারীপুর সদর থানায় ৩ জনকে আসামী করে একটি মামলা দায়ের করে। এই মামলার প্রধান আসামী করা হয়েছে দালাল নজরুল মোল­ার স্ত্রী দিনা বেগমকে। দালাল নজরুল মোল­া এখন লিবিয়াতে রয়েছেন। ওই রাতেই মামলার প্রধান আসামী দিনা বেগমকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
এছাড়া লিবিবায় গুলি করে দুই যুবককে হত্যা ও অপর যুবককে আহত করার ঘটনায় গত ১ জুন গোপালগঞ্জের মুকসুদপুর থানায় জুলহাসসহ তিন মানব পাচারকারী বিরুদ্ধে মামলা দায়ের করেন উপজেলার বামনডাঙ্গা গ্রামের নিহত সুজন মৃধার পিতা কাবুল মৃধা। ওই মামলার আসামী দালাল রব মোড়লের স্ত্রী নার্গিস বেগমসহ (৪০) সেন্টু সিকদার (৪৫) র‌্যাবের হাতে গত বুধবার রাতে গ্রেফতার হয়।
রাজৈরের নিহত মানিক হাওলাদারের পিতা শাহ আলম হাওলাদার বলেন, “আমার ছেলে মানিককে লিবিয়া নেওয়ার কথা বলে দালাল জুলহাস আমার কাছ থেকে প্রথমে ৪ লাখ ১০হাজার টাকা নিয়েছে। পরে ছেলেকে লিবিয়ার বেনগাজীর মিজদাদ নিয়ে আটকে রেখে নির্যাতন করে। ওই নির্যাতনের ভয়েজ রেকর্ড পাঠিয়ে ওইখানকার দালাল ১০ লাখ টাকা দাবী করে। আমি আমার ছেলেকে আনতে জুলহাসের বাড়ি গিয়ে ওই টাকা দিয়ে আসি। পরে শুনি আমার ছেলেসহ বেশকিছু বাংলাদেশিকে গুলি করে হত্যা করা হয়েছে।”
রাজৈর থানার ওসি খোন্দকার শওকত জাহান বলেন, “মানব পাচার ও হত্যার ঘটনায় দায়েরকৃত ৫ মামলার অন্যতম প্রধান আসামী জুলহাস সরদার প্রথম থেকে করোনার নমুনা দিয়ে পুলিশ হেফাজতে সদর হাসপাতালের আইসোলেশনে ছিলো। পরে তার করোনার নমুনা পর পর দুইবার নেগেটিভ রিপোর্ট আসায় আজ দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে রিলিজ করে দেয়। আমরা তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছি।”

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!