1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামরির ঘটনায় আহত যুবকের মৃত্যু । বাড়িঘর ভাংচুর লুটপাট । - Madaripur Protidin
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামরির ঘটনায় আহত যুবকের মৃত্যু । বাড়িঘর ভাংচুর লুটপাট ।

  • প্রকাশিত : বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২১, ১.২২ পিএম
  • ৭২৫ জন পঠিত

রাজৈর প্রতিনিধি। মাদারীপুরের রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারির আহত রুবেল মাতুব্বর নামে এক যুবক মঙ্গলবার রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে । এ খবর এলাকায় ছড়িয়ে পরলে নিহতের পক্ষের লোকজন ওই রাতেই প্রতিপক্ষের বাড়িঘরে ব্যাপক ভাংচুর ও গরু-বাছুরসহ অন্যান্য মুল্যবান মালামাল লুটপাট করে নেয়। উপজেলার দাঙ্গাপ্রবন পাইকপাড়ার ইউনিয়নের কঠুরাকান্দি কাশিমপুর গ্রামে মঙ্গলবার(১৬-২-২১) রাত থেকে আজ বুধবার (১৭-২-২১) সকাল পর্যন্ত দফায় দফায় এ ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে । নিহত রুবেল মাতুব্বর(২৬) একই গ্রামের আনোয়ার মাতুব্বরের ছেলে ।
এলাকাবাসি জানায়, গত ১০ ফেব্র“য়ারী রাতে রাজৈর উপজেলার ডোনেরহাট খোলা বাজার জামে মসজিদে ওয়াজ মাহফিল উপলক্ষে আয়োজিত খেচুরি খাওয়াকে কেন্দ্র করে সানোয়ার সরদার গ্র“প ও রহিম শিকদার গ্রæপের লোকজনের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতি হয় । এ ঘটনার জের ধরে ১১ ফেব্র“য়ারী সকালে পার্শ্ববর্তী বৈরাগীর বাজার এলাকায় রহিম শিকদারের লোকজন সানোয়ার মাতুব্বরের লোকজনের উপর হামলা ও বেদম মারপিট করে । এ হামলায় ৫জন আহত হয় । গুরুতর আহত রুবেল মাতুব্বর (২৬), লিটন শেখকে (২৬) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তির পর ১৬ ফেব্র“য়ারী মঙ্গলবার রাত ১২টার চিকিৎসাধীন অবস্থায় রুবেল মাতুব্বরের (২৬) মৃত্যু হয় । এ খবর এলাকায় ছড়িয়ে পরলে মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত দফায় দফায় হামলা করে ১৫/২০ টি বাড়ি ঘর ভাংচুর ও গরু-বাছুরসহ অন্যান্য মুল্যবান মালামাল লুটপাট হয় । পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে । এব্যাপারে রাজৈর থানা ওসি শেখ সাদিক জানান, কয়েকদিন পুর্বের একটি মারামরি মামলার ভিকটিম চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার খবর পেয়ে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং আইনশৃংখলা নিয়ন্ত্রনে রাখতে ওই এলাকা অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মারামারি মামলাটির অন্যান্য ধারার সাথে ৩০২ ধারা সংযোজন হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!