1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
আপডেট সংবাদ- রাজৈরে প্রেমিকার বাড়ির সামনের গাছে প্রেমিকের ঝুলন্ত লাশ উদ্ধার। - Madaripur Protidin
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০ 

আপডেট সংবাদ- রাজৈরে প্রেমিকার বাড়ির সামনের গাছে প্রেমিকের ঝুলন্ত লাশ উদ্ধার।

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১, ৫.৪০ পিএম
  • ১৩২২ জন পঠিত

আপডেট
রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি।
মাদারীপুরে প্রেমিকার বাড়ির সামনের একটি গাছ থেকে নিতাই বারুরী (২৮) নামে এক প্রেমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে রাজৈর থানা পুলিশ। বৃহষ্পতিবার ভোরে নিজ বাড়ী হিজলবাড়ী গ্রাম থেকে তিন কিলোমিটার দুরে রাজৈর উপজেলার কদমবাড়ী ইউনিয়নের ইকরাবাড়ী গ্রামের প্রেমিকার বাড়ীর পুকুর পাড়ের জামগাছের ডালের সাথে গলা দড়ি বাধা নিতাই এর লাশ উদ্ধার করা হয়েছে। এসময় এ নির্মম দৃশ্য দেখতে শতশত এলাকাবাসী ঘটনাস্থলে জমায়েত হয়। নিহত নিতাই একই ইউনিয়নের হিজলবাড়ি গ্রামের সচিন বারুরীর ছেলে এবং কদমবাড়ী বাজারের মোবাইল ব্যবসায়ী।
পারিবারিক ও পুলিশ সুত্রে জানা গেছে, নিতাই বারুরীর সাথে ইকরাবাড়ি গ্রামের বাবুল গাইনের মেয়ে সঙ্গীতা গাইনের (২৫) প্রেমের সম্পর্ক ছিল। তারা নোটারী পাবলিকের মাধ্যমে একে অপরকে বিয়েও করেছে। কিন্তু বাধ সাধে সঙ্গীতার পরিবার। নিতাই বারুরীর সাথে তারা (সঙ্গীতার পরিবার) সঙ্গীতাকে পারিবারিকভাবে বিয়ে দিতে রাজী ছিল না। এই কারণে নিতাই এবং সঙ্গীতা মোবাইলে কথা বলত এবং পালিয়ে দেখা করত। বুধবার সকালে নিতাই মাদারীপুর যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি। বৃহষ্পতিবার সকালে সঙ্গীতাদের বাড়ির সামনে পুকুরপাড়ে একটি জাম গাছে নিতাইয়ের লাশ ঝুলতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে রাজৈর থানা পুলিশ গিয়ে গাছ থেকে নিতাইয়ের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
নিতাইয়ের প্রেমিকা সঙ্গীতা গাইন বলেন, ‘তার সাথে আমার ৩ বছরের সম্পর্ক। তার সাথে আমার বিয়েও হয়েছে। বুধবার সারারাত আমরা মোবাইলে কথা বলেছি। এমনকি ভোর ৫টা পর্যন্ত আমাদের কথা হয়েছে। তারপর কি হল, বুঝতে পারলাম না।’

রাজৈর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সাদি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ব্যবসায়িক দেনা ও প্রেম ঘটিত বিষয়টি পরিবারের লোকরা মেনে না নেয়ায় অভিমানে ছেলেটি আত্মহত্যা করে থাকতে পারে । ময়না তদন্ত রিপোর্টের পর প্রকৃত ঘটনা জানা যাবে।’

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!