1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
র‌্যাব-৮ এর অভিযান, গৌরনদী থেকে ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক। - Madaripur Protidin
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা

র‌্যাব-৮ এর অভিযান, গৌরনদী থেকে ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক।

  • প্রকাশিত : শনিবার, ২০ জুন, ২০২০, ৭.৪৮ এএম
  • ১১১৫ জন পঠিত

 

প্রেস বিজ্ঞপ্তিঃর‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম এর নেতৃত্বে ১৯ জুন বিকালে বরিশাল জেলার গৌরনদী থানাধীন পূর্ব বাকাই গ্রাম এলাকায় অভিযান চালিয়ে রাজন সরদার(২৮)কে আটক করে। এসময় আটককৃত আসামীর নিকট হতে ৮২(বিরাশি) পিস কথিত ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি মোবাইল ও ০২টি সীমকার্ড এবং মাদক বিক্রিত নগদ ২৬০০/-টাকা উদ্ধার করেন। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ বরিশাল জেলার গৌরনদী থানা এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। ধৃত আসামীকে উদ্ধারকৃত ইয়াবাসহ বরিশাল জেলার গৌরনদী থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে বরিশাল জেলার গৌরনদী থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। আটককৃত রাজন সরদার মাদারীপুরে ডাসার থানার পুর্ব পুয়ালী গ্রামের আজাহার সরদারের ছেলে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!