1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
- Madaripur Protidin
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত

  • প্রকাশিত : রবিবার, ২৮ জুন, ২০২০, ৭.৩৫ পিএম
  • ১৩৬২ জন পঠিত

রাজৈরে ইউএনও, চিকিৎসক দম্পতি ও পুলিশসহ নতুন করে করোনায় আক্রান্ত ৩০ জন
খোন্দকার আবদুল মতিন- টেকেরহাট।।
মাদারীপুরের রাজৈরে ইউএনও, চিকিৎসক দম্পতি ও পুলিশসহ নতুন আরো ৩০ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়ালো ২১৯ জনে। ২৪ ঘন্টায় নতুন করে সুস্থ্য হয়েছে ১৪ জন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রদীপ চন্দ্র মন্ডল জানান, গত ১৯ ও ২০ মে বেশ কিছু নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল। আজ রবিবার তাদের রিপোর্ট আসে। এর মধ্যে ৩০ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এরা হল রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহানা নাসরিনসহ উপজেলা এলাকার ৭ জন , স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মিঠুন বিশ্বাস ও তার স্ত্রী, রাজৈর থানার ৩ জন পুলিশ, তাতীকান্দা গ্রামের ৫ জন, বদরপাশা ২ জন, রাজৈর সাহাপাড়া ১ জন, পশ্চিম রাজৈর ১ জন, শাখারপাড় ১ জন, ঘোষালকান্দি ২ জন, সাতপাড় ১ জন, পাইকপাড়া ২ জন, আমগ্রাম ১ জন, সাধুর ব্রীজ ১ জন, এবং লুন্দি গ্রামের ১ জন। অপরদিকে আজ রবিবার হোম আইসোলেশনে থাকা পুর্বে আক্রান্ত ১৪ জন করোনা রোগী সুস্থ্য হয়েছেন। যুগ্ম সচিব ও মাদারীপুর জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম তথ্য নিশ্চিত করে জানান, করোনা প্রতিরোধে কাজ করতে গিয়ে প্রথমে শিবচর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান করোনা আক্রান্ত হন। রোববারের(২৮-৬-২০২০) রিপোর্টে রাজৈর উপজেলা নির্বাহী অফিসার সোহানা নাসরিন  এর করোনা  পজেটিভ এসেছে । আমি তার ও তার পরিবারসহ সকলের আরোগ্য কামনা করি । করোনা প্রতিরোধে মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে আজ সে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে । সে জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা সব সময় তার খোজ- খবর নিচ্ছি এবং তার চিকিৎসাজনিত যে কোন প্রয়োজনে পাশে থাকবো । সুস্থ হয়ে সে যেন দ্রæত কাজে যোগদান করে মানুষের পাশে থাকতে পারে- এ দোয়া করছি। এব্যপারে জনপ্রশাসন মন্ত্রনালয়সহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!