1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে নতুন আরো ২৯ জনসহ আক্রান্ত ৭৩৮ মৃত্যু-১১ - Madaripur Protidin
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

মাদারীপুরে নতুন আরো ২৯ জনসহ আক্রান্ত ৭৩৮ \ মৃত্যু-১১

  • প্রকাশিত : সোমবার, ২৯ জুন, ২০২০, ৫.৫৩ পিএম
  • ১২০৯ জন পঠিত

মাদারীপুরে নতুন আরো ২৯ জনসহ আক্রান্ত ৭৩৮ \ মৃত্যু-১১
মাদারীপুর প্রতিনিধি ও টেকেরহাট সংবাদদাতা।
মাদারীপুরে নতুন করে আরো ২৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ১২জন, রাজৈর উপজেলায় ১২জন এবং শিবচর উপজেলায় ৫ জন। আক্রান্তের মধ্যে রাজৈর উপজেলার কমিউনিটি মেডিকেল অফিসার ও স্বাস্থ্যসহকারী রয়েছেন। এ নিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭৩৮ জনে। গত ২৪ ঘন্টায় ২১জনসহ এ পর্যন্ত জেলায় সুস্থ হয়েছেন ২৮৬জন। ২৭ জুন সদর হাসপাতালের আইসোলেশনে মারা যাওয়া শহরের পুরান বাজারের সজীব জুয়েলার্সের মালিক সন্তোষ কর্মকার-এর করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। এনিয়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ১১জন। করোনার উপসর্গ নিয়ে মারা গেছে ১৬জন। তবে এদের পরিসংখ্যান স্বাস্থ্য বিভাগের কাছে নেই। ৭৩৮ জনের মধ্যে সদর উপজেলায় ২৫৩জন, রাজৈর উপজেলায় ২৩১জন, কালকিনি উপজেলায় ১৩২জন এবং শিবচর উপজেলায় ১১৩জন। এ তথ্য নিশ্চিত করেছেন জেলা স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যানবিদ মীর রিয়াজ আহমেদ।
মাদারীপুর জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এ পর্যন্ত জেলা থেকে ৫হাজার ৭৩২ জনের নমুনা প্রেরণ করা হয়েছে। ফলাফল পাওয়া গেছে ৫হাজার ৭৬জনের। গত ২৪ ঘন্টায় নমুনা প্রেরণ করা হয়েছে ১৮৮জনের। আজ সোমবার ১৯৯জনের ফলাফল আসে স্বাস্থ্য বিভাগের কাছে (২১ ও ২২ জুন প্রেরিত)। এর মধ্যে ২৯ জনের পজেটিভ এবং বাকীগুলো নেগেটিভ রিপোর্ট এসেছে। নতুন আক্রান্তসহ ৪৪১ জন হাসপাতালের আইসোলেশনে এবং হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!