1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
বিএনপির পক্ষ থেকে পোস্টার-ব্যানার লাগানো নিষেধ আছে। ব্যানার-পোস্টার লাগানো নিয়ে ব্যাপক চাঁদাবাজি ও মারামারি হয়-রাজৈরে বিএনপি নেত্রী হেলেন জেরীন খান - Madaripur Protidin
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান 

বিএনপির পক্ষ থেকে পোস্টার-ব্যানার লাগানো নিষেধ আছে। ব্যানার-পোস্টার লাগানো নিয়ে ব্যাপক চাঁদাবাজি ও মারামারি হয়—–রাজৈরে বিএনপি নেত্রী হেলেন জেরীন খান

  • প্রকাশিত : শুক্রবার, ২০ জুন, ২০২৫, ১১.১৮ এএম
  • ৬৮২ জন পঠিত

বিএনপির পক্ষ থেকে পোস্টার-ব্যানার লাগানো নিষেধ আছে। ব্যানার-পোস্টার লাগানো নিয়ে ব্যাপক চাঁদাবাজি ও মারামারি হয়—–রাজৈরে বিএনপি নেত্রী হেলেন জেরীন খান
টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরীন খান বলেছেন, বিএনপির পক্ষ থেকে পোস্টার-ব্যানার লাগানো নিষেধ আছে। পোস্টার-ব্যানার লাগাতে গিয়ে ব্যাপক চাঁদাবাজি হয়। এটি বন্ধ হওয়া দরকার। বৃহস্পতিবার সন্ধ্যায় মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়িতে এক জনসভায় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
হেলেন জেরীন খান বলেন, এই পোস্টার-ব্যানার নির্বাচনের কারনে হতে পারে। সেটি একটি নির্দিষ্ট জায়গায়। সকল প্রার্থী লাগাবে এজন্য হতে পারে। কিন্তু অনিয়ন্ত্রিতভাবে এগুলো লাগানোর পক্ষে বিএনপি নেই। এজন্য এগুলো বন্ধ করেছে। পরিসংখ্যানে দেখা যায়, কেউ ২০ হাজার পোস্টার ছাপালো, এতে দুই লাখ টাকা চাঁদাবাজি হলো। এই পোস্টার লাগাতে গিয়ে অনেক সময় গন্ডগোল ও মারামারি হয়। এজন্য যত্রতত্র পোস্টার লাগানোর কোন যুক্তিকতা নেই। এই পোস্টার লাগানোর ব্যাপারে নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিবে, সেটি রাজনৈতিক দলের সাথে আলোচনা করে নিলে ভাল হয়। সবার মতামতের ভিত্তিতে ভাল একটি সিদ্ধান্তে আসা সম্ভব হবে।
সাবেক সংসদ সদস্য হেলেন জেরীন খান আরো বলেন, খুব স্বল্প সংখ্যক লোক বিভিন্ন সময়ে চাঁদাবাজি করে। যারা চাঁদাবাজি করে তাদের সবাই চিনে। বিএনপি জনগনের ভোটে সরকার গঠন করতে পারলে সেই চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবে। চাঁদাবাজদের কোন দল নেই, এদের হাত থেকে দেশের জনগনকে মুক্ত করতে হবে। বিএনপি চাঁদাবাজমুক্ত দল, এই জাতীয়তাবাদী দলেও কোন চাঁদাবাজের ঠাই নাই।
রাজৈর উপজেলা বিএনপির নেতা অ্যাডভোকেট গৌরাঙ্গ বসুর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী হুমায়ুন কবির, মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সোহরাব হোসেন হাওলাদার, অ্যাডভোটেক জামিনুর হোসেন মিঠু, কৃষকদলের ফরিদপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শরীফ সাইফুল কবির, মাদারীপুর জেলা কৃষক দলের সদস্য সচিব অহিদুজ্জামান অহিদ খান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মুনমুুন আক্তার, রাজৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওহাব আলী মিয়া, সাধারন সম্পাদক কাজী জাহিদুর রহমান লেবু, বিএনপি নেতা শেখ জাকিরসহ অনেকেই।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!