1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
সাংবাদিক রোজিনাকে নির্যাতনকারীদের বিচার দাবিতে রাজৈরে ৪ সংগঠনের মানববন্ধন - Madaripur Protidin
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

সাংবাদিক রোজিনাকে নির্যাতনকারীদের বিচার দাবিতে রাজৈরে ৪ সংগঠনের মানববন্ধন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১, ৭.৫৮ পিএম
  • ৫০১ জন পঠিত

টুটুল বিশ্বাস, রাজৈর #
দৈনিক প্রথম আলো’র সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতন ও গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন মাদারীপুরের রাজৈর উপজেলার ৪টি সংগঠনের সাংবাদিকরা। আজ (২০ মে) বৃহস্পতিবার সকালে রাজৈর হাসপাতালের সামনে ও দুপুরে টেকেরহাট বাসস্ট্যান্ডে ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে  সমাবেশ অনুষ্ঠিত হয়। , রাজৈর প্রেসক্লাব, রাজৈর সাংবাদিক ফোরাম  রাজৈর সাংবাদিক ইউনিটি ও রাজৈর  উপজেলা প্রেসক্লাব আয়োজিত এ মানববন্ধনে অংশ গ্রহন করে।

এসময় বক্তারা বলেন, যদি সাংবাদিক রোজিনা কোন অপরাধ করে থাকে তাহলে তাকে সাথে সাথে আইনের আওতায় দিতেন। কিন্তু তাকে স্বাস্থ্য সচিবালয় ৫ ঘন্টা আটকে রেখে নির্যাতন করা হল কেন ? সরকারকে এর জবাব দিতে হবে। অনুসন্ধানী সাংবাদিক রোজিনার বিরুদ্ধে আনিত মিথ্যা অভিযোগের মামলা প্রত্যাহার করে তাকে নিঃস্বার্থ মুক্তি দিতে হবে। এসময় তার উপর নির্যাতনকারী সকল কর্মকর্তার কঠোর বিচার না করলে সাংবাদিকদের আন্দোলন থামবে বলে হুশিয়ারি দেন তারা।

মানববন্ধনে রাজৈর সাংবাদিক ফোরামের আহবায়ক মতিয়ার রহমান ও রাজৈর উপজেলা প্রেসক্লাবের আহবায়ক শেখ একরাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, দৈনিক ভোরের ডাকের প্রতিনিধি ইমাম হোসেন ইমন, দৈনিক যুগান্তরের রুহুল আমিন মুকুল, দৈনিক কালের কন্ঠর বিনয় জোয়ারদার, সিএনএন বাংলা টিভির শাহাদাত হোসেন, দৈনিক আমাদের নতুন সময়ের আকাশ আহম্মেদ সোহেল, আজকের বিজনেস বাংলাদেশের টুটুল বিশ্বাস, দৈনিক প্রতিদিনের সংবাদের মো. ইব্রাহিম, দৈনিক পূর্বাঞ্চলের কাওসার আলম মিঠু, সাংবাদিক সুশান্ত দত্ত, দেলোয়ার হোসেন ও মনি মুন্সী প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!