1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
র‌্যাব-৪ এর অভিযান- রাজধানীর দারুস সালাম থেকে ১৪ টি সিএনজি অটোরিক্সাসহ সংঘবদ্ধ চোরাকারবারী দলের ১৩ সদস্য গ্রেফতার - Madaripur Protidin
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

র‌্যাব-৪ এর অভিযান- রাজধানীর দারুস সালাম থেকে ১৪ টি সিএনজি অটোরিক্সাসহ সংঘবদ্ধ চোরাকারবারী দলের ১৩ সদস্য গ্রেফতার

  • প্রকাশিত : শুক্রবার, ২১ মে, ২০২১, ৪.০৩ পিএম
  • ৬২১ জন পঠিত

অফিস রিপোর্টঃ র‌্যাব-৪ এর অভিযানে রাজধানীর দারুস সালাম এলাকায় ১৪ টি সিএনজি অটোরিক্সাসহ সংঘবদ্ধ চোরাকারবারী দলের ১৩ সদস্য গ্রেফতার করেছে র‌্যাব-৪।

র‌্যাব ৪- জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় যে, ঢাকা মহানগরীর দারুস সালাম থানাধীন মাজার রোডস্থ সিএনজি মালামাল বিক্রয়ের দোকানের পিছনের গ্যারেজে কিছু সংঘবদ্ধ চোরাকারবারী সদস্য চুরির উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে ২০ মে একটি অভিযানিক দল দারুস সালাম থানাধীন মাজার রোডস্থ উক্ত সিএনজি মালামাল বিক্রয়ের দোকানের পিছনের গ্যারেজে পৃথক পৃথক অভিযান চালিয়ে চোরাইকৃত ১৪ টি সিএনজিসহ ১৩ জন সংঘবদ্ধ চোরাকারবারী চক্রের সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয় গ্রেপ্তারকৃতরা হলো

মোঃ মাহবুব আলম (৪৫), জেলা- কুমিল্লা, মোঃ নুরনবী শেখ (৩৮), জেলা- সিরাজগঞ্জ, মোঃ বাশার (২৪), জেলা- কুমিল্লা, মোঃ বেলাল হোসেন (১৯), জেলা- চট্টগ্রাম, মোঃ আল আমিন (২৯), জেলা- মাগুড়া, মোঃ বাদল (১৯), জেলা-ঢাকা, মোঃ বেল্লাল হোসেন মন্ডল (৪৬), জেলা- বগুড়া, মোঃ শাওন (২০), জেলা- নরসীংদী, কাজী মোঃ আশরাফ উদ্দিন (৬০), জেলা- মুন্সিগঞ্জ, মোঃ সোহরাব (৩৫), জেলা- নারায়নগঞ্জ, মোঃ আজাহার (৪৫), জেলা- ভোলা, অন্তর মালাকার (৩২), জেলা- বাগেরহাট, নুর সায়েদ @ রুবেল (২৬), জেলা- ঝালকাঠি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিনধরে সিএনজি চুরির ঘটনার সাথে জড়িত মর্মে স্বীকারোক্তি প্রদান করেছে। জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, তারা সংঘবদ্ধ আন্তঃ জেলা চোরাকারবারী চক্রের সাথেও জড়িত। ধৃত দুর্র্ধষ চক্রটি পরস্পর যোগসাজোশে দীর্ঘদিন যাবত ঢাকা, মানিকগঞ্জসহ ঢাকার নিকটবর্তী বিভিন্ন স্থানে গিয়ে সিএনজি চুরি করে রং পরিবর্তন করে ভূয়া নাম্বার প্লেট লাগিয়ে কমদামে বিক্রি করে আসছিলো।

উপরোক্ত বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতে এরূপ সংঘবদ্ধ চোরাকারবারী দলের বিরুদ্ধে র‌্যাব-৪ এর জোড়ালো অভিযান অব্যাহত থাকবে।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!