1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
টেকনাফের   বরইতলী থেকে ৬,১০০ পিস ইয়াবাসহ ১ জন রোহিঙ্গা মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫ - Madaripur Protidin
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

টেকনাফের   বরইতলী থেকে ৬,১০০ পিস ইয়াবাসহ ১ জন রোহিঙ্গা মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫

  • প্রকাশিত : সোমবার, ২৪ মে, ২০২১, ৯.১৪ এএম
  • ৫৯১ জন পঠিত

কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন উত্তর বরইতলী এলাকায় অভিযান পরিচালনা করে ৬,১০০ পিস ইয়াবাসহ ১ জন রোহিঙ্গা মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

র‌্যাব-১৫, কক্সবাজার জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক কারবারী কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন টেকনাফ সদর ইউপিস্থ টেকনাফ- কক্সবাজার রোডের উত্তর বরইতলী গ্রামের বায়তুল রহমান জামে মসজিদ গেইটের সামনের পাঁকা রাস্তার উপর মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি চৌকশ আভিযানিক দল ২৩ মে উপরোক্ত স্থানে পৌঁছালে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে কতিপয় মাদক কারবারী পালিয়ে যাওয়ার প্রাক্কালে আসামী আনোয়ার শাহ (২২) (রোহিঙ্গা), পিতা- আব্দুস সালাম, মাতা-মাজুমা, ব্লক নং- সি ১৪, ক্যাম্প নং-২৭, সাং- দমদমিয়া, ওয়ার্ড নং-০৯, ইউ/পি-হৃীলা, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজারকে ধৃত করে। ঐ সময় উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীর সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে সর্বমোট ৬,১০০ (ছয় হাজার একশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী স্বীকার করে যে, সে দীর্ঘদিন যাবত টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।

গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!