1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
বরগুনার বেতাগী হতে র‌্যাবের অভিযান ৫,০০,০০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

বরগুনার বেতাগী হতে র‌্যাবের অভিযান ৫,০০,০০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ

  • প্রকাশিত : শনিবার, ১২ জুন, ২০২১, ৪.৪৫ পিএম
  • ৫৬৩ জন পঠিত

অফিস রিপোর্ট ঃ র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প ও উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা মৎস কর্মকর্তা, বেতাগী, বরগুনা এর যৌথ উদ্যোগে১২ জুন  একটি নিষিদ্ধ কারেন্ট জাল এর উপর মোবাইল কোর্ট এর অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে  গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বরগুনা জেলার বেতাগী থানাধীন বুড়ামজুমদার এলাকায় অমূল্য চন্দ্র মিস্ত্রির বসত বাড়ীতে বিপুল পরিমান নিষিদ্ধ কারেন্ট জাল রয়েছে।

প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার মোঃ শহিদুল ইসলাম, (এস), পিসিজিএমএস, বিএনভিআর, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জনাব মোঃ সুহৃদ সালেহীন এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামাল হোসেন, বেতাগী, বরগুনাসহ   সময় বরগুনা জেলার বেতাগী থানাধীন বুড়ামজুমদার এলাকায় অভিযান পরিচালনা করে আনুমানিক ৫,০০,০০০ (পাঁচ লক্ষ) মিটার সরকার কর্তৃক নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। যার অনুমান বাজার মূল্য ৫০,০০,০০০/- (পঞ্চাশ লক্ষ টাকা)।

নিষিদ্ধ কারেন্ট জাল মজুদ রাখার অপরাধে অমূল্য চন্দ্র মিস্ত্রি(৬০), পিতা-মনোহর মিস্ত্রি, সাং-বুড়ামজুমদার, থানা-বেতাগী, জেলা-বরগুনাকে ৫০০০/- টাকা জরিমানা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতে মৎস্য সংরক্ষণ ১৯৫০ এর ৫ এর ৩(খ) ধারা মোতাবেক কারেন্ট জাল জব্দ এবং জরিমানা প্রদান করা করা হয়।

ভবিষ্যতে র‌্যাবের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!