1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে আওয়ামীলীগের দুই গ্র“পে সংঘর্ষ সরকারি কাজে বাঁধা দেয়ায় পুলিশের মামলা, গ্রেফতার ১৩ - Madaripur Protidin
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

মাদারীপুরে আওয়ামীলীগের দুই গ্র“পে সংঘর্ষ সরকারি কাজে বাঁধা দেয়ায় পুলিশের মামলা, গ্রেফতার ১৩

  • প্রকাশিত : রবিবার, ১৩ জুন, ২০২১, ৭.০৬ পিএম
  • ৫০০ জন পঠিত

রাজৈর প্রতিনিধি
ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার কলাবাড়িতে শনিবার সকাল ১০টার সময় আওয়ামীলীগের দুই গ্রুপই একগ্রুপ অপর গ্রুপের বিরুদ্ধে সমালোচনামূলক বক্তব্যকে কেন্দ্র করে পক্ষে-বিপক্ষে প্রতিবাদ সভা ও মানববন্ধন করতে গিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় সরকারি কাজে বাঁধা দেয়ার ঘটনায় রোববার সকালে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলটি করেন এসআই মো. খসরুজ্জামান। এ মামলায় ৯৬ জনকে এজাহার নামীয় এবং অজ্ঞাত দুইশ’ থেকে তিনশ’জনকে আসামি করা হয়েছে ।
মামলার পরে অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে ১৩জনকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। রোববার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে ।

সম্প্রতি মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা রাজৈর উপজেলার খালিয়া শান্তি কেন্দ্রে এক অনুষ্ঠানে সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এমপির বাবা মাদারীপুর জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও মুক্তিযুদ্ধের সংগঠক মৌলভী আচমত আলী খানকে নিয়ে সমালোচনামূলক বক্তব্য দেন। এ সময় সাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা শাজাহান খানের বাবার বিভিন্ন পদক পাওয়া নিয়ে প্রশ্ন তোলেন। পাশাপাশি মুক্তিযুদ্ধে আচমত আলী খানের ভুমিকা নিয়েও সমলোচনা করেন সাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা। এরই প্রতিবাদে জেলা জুড়ে শুরু হয় প্রতিবাদ ও সমালোচনার ঝড় ওঠে। গত এক সপ্তাহ ধরে সাহাবুদ্দিন আহম্মেদ মোল্লার পদত্যাগের পক্ষে ও বিপক্ষে বিক্ষোভ ও মানববন্ধনসহ একাধিক কর্মসূচী পালন করে আসছে বিভিন্ন সংগঠন। এরই অংশ হিসেবে শনিবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার কলাবাড়িতে মানবববন্ধন ও প্রতিবাদ সমাবেশের ডাক দেয় শাজাহান খান এমপি সমর্থিত নেতা কর্মীরা।

এদিকে সাহাবুদ্দিন মোল্লার বিপক্ষে সমালোচনামূলক বক্তব্য দেয়ার প্রতিবাদে একই সময় ওই স্থানে সাহাবুদ্দিন আহম্মেদ মোল্লার পক্ষে প্রতিবাদ সভার আয়োজন করে তার দলীয় নেতাকর্মীরা। এ সময় উভয় গ্র“পের মধ্যে শুরু হয় উত্তেজনা। একপর্যায়ে ধস্তাধস্তি শুরু হলে পুলিশ নিয়ন্ত্রনের চেষ্টা করে। পুলিশের উপর দলীয় নেতাকর্মীরা আক্রমন শুরু করলে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ। এতে তিন পুলিশসহ আহত হয় বেশ কয়েকজন।

উল্লেখ্য, মাদারীপুরে আওয়ামী লীগের বিবাদমান দুই গ্র“প সাবেক নৌপরিবহন মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মাদারীপুর-২ আসনের সাংসদ শাজাহান খান ও বর্তমান জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন আহম্মেদ মোল্লার মধ্যে বিরোধ চলে আসছে ।

মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল ইসলাম মিঞা জানান, পুলিশের উপর হামলা ও সরকারি কাজে বাধা দেয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার ১৩জনকে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!