1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
জেলা আ.লীগের সভাপতির নামে সমালোচনামূলক বক্তব্য দেয়ার প্রতিবাদে রাজৈরে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

জেলা আ.লীগের সভাপতির নামে সমালোচনামূলক বক্তব্য দেয়ার প্রতিবাদে রাজৈরে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ

  • প্রকাশিত : রবিবার, ১৩ জুন, ২০২১, ৮.১৪ পিএম
  • ৪৯৮ জন পঠিত

রাজৈর প্রতিনিধি।
মাদারীপুর-২আসনের সংসদ সদস্য সাবেক নৌমন্ত্রী শাজাহান খানের সমর্থকরা জেলা আওয়ামীলীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা’র বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সভা-সমাবেশে সমালোচনামূলক বক্তব্য দেয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অব্যাহত রয়েছে। রাজৈর উপজেলা কৃষকলীগের পক্ষ থেকে রোববার সন্ধ্যায় এক বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করা হয়েছে। উপজেলা কৃষকলীগের সভাপতি সিরাজুল ইসলামের নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে এক বিশাল মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

পরে বিক্ষুদ্ধ নেতা-কর্মীরা কিছু সময়ের জন্য ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসষ্ট্যান্ডে অবরোধ করে রাখে। এ সময় ব্যস্ত মহাসড়কের দু”পাশে কিছু সংখ্যক যানবাহন আটকা পড়লে সাধারণ যাত্রীরা শিকার হয় চরম ভোগান্তির । পরে রাজৈর বাসষ্ট্যান্ড চত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অন্যান্য’র মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের কার্যকারী সদস্য ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সেকান্দার আলী শেখ, জেলা আ.লীগ সদস্য মোঃ সিদ্দিকুর রহমান বক্কার, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান, খোন্দকার আব্দুস ছালাম, এমদাদুল হক পাট্টু, রিপন গাজী, কাজী আনোয়ার হোসেন প্রমুখ। বক্তারা অবিলম্বে জেলা আ.মীলীগের সভাপতি শাহাবুদ্দিন আহমদ মোল্লা’র বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার বন্ধ না করা হলে বৃহত্তর আন্দোলনের ঘোষনা দেন।

বক্তরা জানায়, জেলা আওয়ামীলীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা’র একটি বক্তব্যকে কেন্দ্র করে মাদারীপুর-২আসনের সংসদ সদস্য সাবেক নৌমন্ত্রী শাজাহান খানের সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সভা-সমাবেশে বিভিন্ন আপত্তিকর ভাষায় বক্তব্য দিয়ে আসছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!