1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে ভ্যান চালক হত্যার রহস্য উদ্ঘাটন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে ইলিয়াস   - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

রাজৈরে ভ্যান চালক হত্যার রহস্য উদ্ঘাটন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে ইলিয়াস  

  • প্রকাশিত : সোমবার, ১৪ জুন, ২০২১, ৬.৩৯ পিএম
  • ৫৫২ জন পঠিত

রাজৈর প্রতিনিধি
মাদারীপুরের রাজৈর উপজেলার মজুমদারকান্দি গ্রামের ভ্যান চালক মোতাহার দর্জি (৫০) রহস্যজনক হত্যা মামলার চার আসামিকে গ্রেফতারের পর গ্রেফতারকৃতদের মধ্যে একজন ইলিয়াস মোল্লা বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দী দিয়েছে। । সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ সুপার গোলাম মস্তফা রাসেল তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য প্রদান করেন।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, নিহত মোতাহার দর্জির সাথে আসামি এমারত ফরাজীর দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল। তারই ধারাবাহিকতায় এমারত ফরাজী মোতাহার দর্জিকে হত্যার জন্য অন্য আসামিদের সাথে দুই লাখ টাকার চুক্তি করে। হত্যাকান্ডে সাত জন অংশ গ্রহণ করে। যার মধ্যে চার জনকে রাজৈর থানা পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয় এবং বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

পুলিশ সুপার আরও জানান, গত ২৩ মে রাজৈর উপজেলার মজুমদারকান্দি গ্রামের মৃত কালু দর্জির ছেলে ভ্যান চালক মোতাহার দর্জি বাড়ীর পাশে মসজিদে নামাজ আদায় করে বাড়ী ফিরছিল। এ সময় আসামি এমারাত ফরাজি তাকে পিছন থেকে মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় অন্যান্য আসামিরা শরীরে আঘাত ও শ্বাসরোধ করে নৃশংসভাবে হত্যা করে একটি পাট ক্ষেতের মধ্যে ফেলে রাখে। এ ঘটনায় নিহতের স্ত্রী সামলা বেগম ২৫ মে বাদী হয়ে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই মো. সাব্বির শেখ তথ্য প্রযুক্তি ব্যবহার করে হত্যাকান্ডের সাথে সরাসরি জড়িত মজুমদারকান্দি গ্রামের মৃত নেছার উদ্দিন মোল্লার ছেলে মো. ইলিয়াস মোল্লা (৪৮) কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত ইলিয়াস মোল্লা বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দী দেন। তার দেয়া তথ্য মতে গত ৯ জুন রাতে রাজৈর থানা পুলিশ একই গ্রাম থেকে রোকন মোল্লার ছেলে আনোয়ার মোল্লা (৪০), মো. জেলেম মোল্লার ছেলে মহিদুল মোল্লা (৪৮) এবং বাসাবাড়ী গ্রামের মৃত আক্কাস ফরাজীর ছেলে এমরত ফরাজী (৫০) কে গ্রেফতার করেন এবং পরের দিন তাদেরকে আদালতে প্রেরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি চাই লাউ মারমা, অতিরিক্ত পুলিশ সুপার সদর হেড কোয়ার্টার মো. মনিরুজ্জামান ফকির, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ) এহ্সানুর রহমান ভূইয়া, রাজৈর থানার ওসি শেখ সাদিক, ডিবি ওসি মো. আল মামুন, টিআই শাহ আলম মৃধা ও মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই মো. সাব্বির শেখ। 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!