1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
কক্সবাজারের   দক্ষিণ মুহুরীপাড়া   ৫,৬৭০ পিস ইয়াবাসহ ২ জন রোহিঙ্গা মাদক কারবারীকে গ্রেফতার   - Madaripur Protidin
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকেরহাটে মোবাইল ছিনতাইকারিকে ধরতে গিয়ে মারা গেল মৃজন মতুব্বর শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া। 

কক্সবাজারের   দক্ষিণ মুহুরীপাড়া   ৫,৬৭০ পিস ইয়াবাসহ ২ জন রোহিঙ্গা মাদক কারবারীকে গ্রেফতার  

  • প্রকাশিত : বুধবার, ১৬ জুন, ২০২১, ৬.৪৪ পিএম
  • ৫৩২ জন পঠিত

অফিস রিপোর্ট ঃ কক্সবাজার জেলার সদর থানাধীন দক্ষিণ মুহুরীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৫,৬৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন রোহিঙ্গা মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

র‌্যাব-১৫, কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক কারবারী কক্সবাজার জেলার সদর থানাধীন দক্ষিন মুহুড়ীপাড়া ৪ নং ওয়ার্ডস্থ হাফিজুর রহমান এর বসত ঘরে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল ১৫/০৬/২০২১ খ্রিঃ আনুমানিক ১৫.০০ ঘটিকায় উপরোক্ত স্থানে পৌঁছালে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে দুইজন মাদক কারবারী পালিয়ে যাওয়ার প্রাক্কালে আসামী ১। মোঃ কায়সার (২২), (রোহিঙ্গা), পিতা- মোঃ ইলিয়াস, মাতা- রাজিয়া বেগম, সাং- দক্ষিন মুহুড়ী পাড়া, ৪ নং ওয়ার্ড, ইউপি- ঝিলংজা, থানা- কক্সবাজার সদর, জেলা- কক্সবাজার, ২। মনোয়ারা আক্তার (২২), (রোহিঙ্গা), পিতা- মৃত মর্তুজা, মাতা- রফিকা বেগম, সাং- কটঞটচঅখঙঘএ ঈঅগচ-৪, ঊঢঞঊঘঝওঙঘ ইখঙঈক-ঋ, থানা- উখিয়া, জেলা- কক্সবাজারদের ধৃত করে। ঐ সময় উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীদের দেখানো মতে উক্ত বসত ঘর তল্লাশী করে সর্বমোট ৫,৬৭০ (পাঁচ হাজার ছয়শত সত্তর) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে ধৃত আসামীগণ স্বীকার করে যে, তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।

গ্রেফতারকৃত আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
মহানগরীর মিরপুর মডেল থানাধীন এলাকা থেকে ০৭ জুয়ারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৪ ঃ জুয়া খেলার সরঞ্জাম এবং নগদ টাকা জব্দ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!