1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজধানীর পল্লবী থেকে বিপুল পরিমান টিসিবির পন্যসহ কালোবাজারী চক্রের ৩ সদস্য আটক - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

রাজধানীর পল্লবী থেকে বিপুল পরিমান টিসিবির পন্যসহ কালোবাজারী চক্রের ৩ সদস্য আটক

  • প্রকাশিত : শুক্রবার, ১৮ জুন, ২০২১, ৮.১৮ পিএম
  • ৪৯৩ জন পঠিত

অফিস রিপোর্ট ঃ কোভিড-১৯(করোনাভাইরাস) জনিতপরিস্থিতি মোকাবেলায় রাজধানী ঢাকাসহ সারাদেশব্যাপী নিম্নআয়ের মানুষের জন্য ন্যায্যমূল্যে খাদ্য সামগ্রী বিতরণের চলমান কার্যক্রম অব্যাহত রয়েছে। এই খাদ্য সামগ্রী বিতরণকে ঘিরে যেন কোনো দূর্নীতি না হয় সে বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছিলে নমাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু এই নির্দেশনা সত্তে¡ও করোনা ভাইরাসের এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেও ন্যায্য মূল্যের খাদ্য সামগ্রী কালোবাজারীতে বিক্রি হচ্ছে। সরকার কর্তৃক প্রদত্ত যাবতীয় খাদ্য সামগ্রী আত্মসাৎকারী ও কালোবাজারে বিক্রয়কারীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব সদা তৎপর ।

র‌্যাব জানায়,  এরই ধারাবাহিকতায় ১৬জুন রাত আনুমানিক রাত ১০.০০ টায় গোপন সংবাদের ভিত্তিতে জানাযায় যে রাজধানীর পল্লবী এলাকায় কিছু অসাধু লোক সরকার কর্তৃক ঘোষিত ন্যায্যমূল্যের খাদ্য সামগ্রী কালোবাজারীতে বিক্রি করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল উক্ত এলাকায় ১৮জুন রাজধানীর পল্লবী এলাকায় সাড়াশি অভিযান পরিচালনা করে ২০৫২ লিটার তেল,১৫০ কেজিচিনি ও ১০০ কেজিডালসহ  ৩ জন কে গ্রেফতার করতে সক্ষম হয়ঃ গ্রেফতারকৃতরা হলো মোঃআবুলকাশেম(৫৩), জেলা- ঢাকা,  মোঃআরমান (৩৯), জেলা- ঢাকা ও মোঃইরফান(২১), জেলা- ঢাকা।

গ্রেফতারকৃত ব্যক্তিদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানাযায় যে, তারা দীর্ঘদিন যাবত কালোবাজারীতে টিসিবির তেল, চিনি ও ডাল বিক্রয় করে আসছিলো। জিজ্ঞাসাবাদে আরো জানাযায় যে তারা রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সরকার ঘোষিত টিসিবির নিত্য প্রয়োজনীয় সামগ্রী বস্তায় সংগ্রহ করে রাজধানীসহ আশেপাশের এলাকায় বিক্রি করে আসছিল।

উক্ত গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। অদূরভ বিষ্যতে এরূপ কালোবাজারি চক্রের বিরুদ্বে র‌্যাব-৪ এর অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!