1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রামপালের চাঞ্চল্যকর রেজাউল হত্যা মামলার প্রধান দুই আাসামী সাইকুল ও মিজান’কে ঢাকার আশুলিয়া হতে গ্রেফতার করেছে র‌্যাব-৪ - Madaripur Protidin
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের শিবচর হাসপাতালে আগুন আতংক : ৬তলা থেকে প্রান বাচাতে আহত-৫ রাজৈরে নিরাপদ খাদ্য অধিদপ্তরের অভিযান। ৬ দোকানীর বিরুদ্ধে মামলা। দুই দোকানীকে দুইলক্ষ টাকা জরিমানা। এক অভিযোগকারিকে ২৫ হাজার তাৎক্ষনিকভাবে বুঝিয়ে দেয়া হয়। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈরে দাড়িয়ে থাকা ট্রাকে সজোরে ধাক্কা। হেলপার নিহত ও দুই চালক আহত। ইরানের ওপর মার্কিন-ইসরায়েলের হামলা প্রতিবাদে মাদারীপুরে উদীচীর মানববন্ধন মাদারীপুরের শিবচরে সুদের টাকা দিতে না পারায় হত্যার অভিযোগ, বিচারের দাবিতে স্বজনদের মানববন্ধন টিকিট কেটে সাধারণ রোগীর মতো  ২৫০ শয্যার হাসপাতাল পরিদর্শন করেন মাদারীপুর ২ আসনের   সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া  শিবচরে সেচ সহায়তা সরঞ্জাম ও এলএলপি ক্যানভাস পাইপ বিতরণ কার্যক্রম উদ্বোধন মাদারীপুরে সেনাবাহিনীর অভিযানে উদ্ধারকৃত ৪০ ককটেল ধ্বংস রিক্সায় চড়ে সংসদে শপথ পড়তে গেলেন রিক্সা প্রতীক নিয়ে বিজয়ী সংসদ সদস্য হানজালা

রামপালের চাঞ্চল্যকর রেজাউল হত্যা মামলার প্রধান দুই আাসামী সাইকুল ও মিজান’কে ঢাকার আশুলিয়া হতে গ্রেফতার করেছে র‌্যাব-৪

  • প্রকাশিত : রবিবার, ২০ জুন, ২০২১, ৫.৫৬ পিএম
  • ৩৮০ জন পঠিত

অফিস রিপোর্টঃ বাগেরহাট জেলার রামপাল থানার চাঞ্চল্যকর রেজাউল হত্যা মামলার প্রধান দুই আাসামী সাইকুল ও মিজান’কে ঢাকার আশুলিয়া হতে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

র‌্যাব জানায়, ২১ ফেব্রুয়ারী বাগেরহাট জেলার রামপাল থানা এলাকায় রেজাউল নামের এক ব্যক্তি খুন হলে এলাকায় এবং মিডিয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে মৃতের স্ত্রী বাদী হয়ে রামপাল থানার মামলা নং-১২ তারিখ ২৩/০২/২০২১ ধারাঃ ১৪৩/৪৪৭/৩২৩/৩২৫/৩০৭/৩০২/৫০৬/৩৪ পেনাল কোড ১৮৬০ মামলা দায়ের করেন। হত্যার পরপরই আসামীরা এলাকা ছেড়ে অন্যত্র আত্মগোপনে চলে যায়। ঘটনার পরপরই আসামীদের গ্রেফতারের জন্য র‌্যাব এর গোয়েন্দা দল পুলিশের পাশাপাশি ছায়া তদন্ত শুরু করেএবং আসামীদের অবস্থান শনাক্তে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় ১৯ জুন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানাধীন দূর্গাপুর এলাকায় অভিযান পরিচালনা করেমোঃ সাইকুল শেখ (৩৫), জেলা- বাগেরহাট (এজহারনামীয় ১নং আসামি) ও মোঃ মিজান শেখ (৩৭), জেলা- বাগেরহাট ।(এজহারনামীয় ২নং আসামি) নামের ২ গ্রেফতারী পরোয়ানা ভূক্ত পলাতকআসামীদের গ্রেফতার করতে করতে সমর্থ হয়ঃ

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানাযায় যে, গ্রেফতারকৃত আসামীদ্বয় উক্ত হত্যার সাথে প্রত্যক্ষ ভাবে জড়িত এবং হত্যার পরপরই তারা এলাকা ছেড়ে পালিয়ে ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকায় এসে একটি পোশাক শিল্পে কাজ করতে থাকে। জিজ্ঞাসাবাদে আরও জানা যায় যে, মূলত জমি সংক্রাš Íবিরোধের জের ধরে তারা উক্ত হত্যাকান্ডের ঘটনা ঘটিয়েছে।

গ্রেফতারকৃত আসামীদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদক বিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, চুরি, ডাকাতি ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহতআছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!