1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ । ৭ পুলিশসহ ২০জন আহত । ইউপি চেয়ারম্যান অবরুদ্ধ । পুলিশের ৬৬রাউন্ড ফাঁকা গুলি বর্ষন - Madaripur Protidin
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের শিবচর হাসপাতালে আগুন আতংক : ৬তলা থেকে প্রান বাচাতে আহত-৫ রাজৈরে নিরাপদ খাদ্য অধিদপ্তরের অভিযান। ৬ দোকানীর বিরুদ্ধে মামলা। দুই দোকানীকে দুইলক্ষ টাকা জরিমানা। এক অভিযোগকারিকে ২৫ হাজার তাৎক্ষনিকভাবে বুঝিয়ে দেয়া হয়। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈরে দাড়িয়ে থাকা ট্রাকে সজোরে ধাক্কা। হেলপার নিহত ও দুই চালক আহত। ইরানের ওপর মার্কিন-ইসরায়েলের হামলা প্রতিবাদে মাদারীপুরে উদীচীর মানববন্ধন মাদারীপুরের শিবচরে সুদের টাকা দিতে না পারায় হত্যার অভিযোগ, বিচারের দাবিতে স্বজনদের মানববন্ধন টিকিট কেটে সাধারণ রোগীর মতো  ২৫০ শয্যার হাসপাতাল পরিদর্শন করেন মাদারীপুর ২ আসনের   সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া  শিবচরে সেচ সহায়তা সরঞ্জাম ও এলএলপি ক্যানভাস পাইপ বিতরণ কার্যক্রম উদ্বোধন মাদারীপুরে সেনাবাহিনীর অভিযানে উদ্ধারকৃত ৪০ ককটেল ধ্বংস রিক্সায় চড়ে সংসদে শপথ পড়তে গেলেন রিক্সা প্রতীক নিয়ে বিজয়ী সংসদ সদস্য হানজালা

রাজৈরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ । ৭ পুলিশসহ ২০জন আহত । ইউপি চেয়ারম্যান অবরুদ্ধ । পুলিশের ৬৬রাউন্ড ফাঁকা গুলি বর্ষন

  • প্রকাশিত : শনিবার, ২৬ জুন, ২০২১, ১.০৭ পিএম
  • ৪২৩ জন পঠিত

রাজৈর প্রতিনিধি।
মাদারীপুরের রাজৈরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে । এ সংঘর্ষে ওসিসহ ৭ পুলিশ ও আরো অন্তত ১৩ জন আহত হয়েছে । সংঘর্ষ চলাকালে উত্তেজিত জনতা স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহিদু রহমান টিপু কে অবরুদ্ধ করে রাখে । পরে পুলিশ এসে ফাঁকা গুলি বর্ষন করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং চেয়ারম্যানকে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত করে। । শুক্রবার রাতে উপজেলার আমগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেলে রাজৈর উপজেলার আমগ্রাম বাজারে বিচরন বাড়ৈ নামে এক ব্যক্তির উপর হামলা করে স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহিদু রহমান টিপুর লোকজন । এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও পরে সংঘর্ষে লিপ্ত হয় । এক পর্যায়ে শতশত উত্তেজিত জনতা উক্ত চেয়ারম্যানকে ইউনিয়ন পরিষদ ভবনের মধ্যে অবরুদ্ধ করে রাখে । পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে ৬৬ রাউন্ড ফাঁকা গুলি বর্ষন করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে ।বিকেল সারে পাচটা থেকে রাত ৮ টা পর্যন্ত  থেমে থেমে সংঘর্ষ  চলে ।  এ সময় উত্তেজিত জনতা ইউনিয়ন পরিষদ ভবনসহ কয়েকটি বাড়ী ও ৫টি মোটর সাইকেল ভাংচুর করে এবং জনতার ইটপাটকেলের আঘাতে রাজৈর থানার ওসি শেখ সাদিক ও ওসি (তদন্ত) মোঃ আনোয়ার হোসেনসহ ৭ পুলিশ আহত হয়। হাসপাতাল সুত্র জানায়, তারা(পুলিশ) প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যায়। অন্যান্য আহতদের মধ্যে মারাত্মাক আহত বিচরন বাড়ৈ, শরৎ মন্ডল, পলাশ বাড়ৈ কে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত বিচরন বাড়ৈ জানান, আমগ্রাম বাজার থেকে চা খেয়ে বাড়ীর পথে পা বাড়াতেই চেয়ারম্যানের ভাই রনিসহ ১০/১২ জন আমাকে ঘিরে ধরে বেদম মারপিট করে। এসময় শহীদুল ঘরামীসহ কয়েকজন এসে আমাকে প্রানে রক্ষা করে। এতে পায়ের হার ভেঙ্গে কয়েক টুকরা হয়ে গেছে। আমি পঙ্গু হয়ে যেতে পারি।

স্থানীয়রা জানায়, সম্প্রতি আমগ্রাম বনেরবাড়ী দক্ষিনপাড়া সেনখালীতে একটি খাল ভরাট করে আবাসন-২ প্রকল্প নির্মান কাজের বিরোধিতা করে আসছিল বিচরন বাড়ৈ ও চেয়ারম্যান প্রাথী সুভাষ বাড়ৈ গংরা। এরই জের ধরে বিচরনের উপর হামলা করে স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহিদুর রহমান টিপুর লোকজন ।

ওসি (তদন্ত) মোঃ আনোয়ার হোসেন জানান, ৬৬ রাউন্ড শর্ট গানের ফাকাগুলি বর্ষন করে উদ্বুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে হয়েছে। এসময় জনতার নিক্ষিপ্ত ইটের আঘাতে ওসিসহ ৭ পুলিশ আহত হয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়ের হয়নি।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!