1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুর পৌরসভার ১'শ ১০কোটি ৩৪ লক্ষ ৮৬ হাজার বাজেট ঘোষণা - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

মাদারীপুর পৌরসভার ১’শ ১০কোটি ৩৪ লক্ষ ৮৬ হাজার বাজেট ঘোষণা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১, ৭.১২ পিএম
  • ৫১৩ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর)
মাদারীপুর পৌরসভার ২০২১-২২ইং অর্থ বছরের বাজেট ঘোষনা করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় পৌর সভার মিলনায়তনে র্ভাচুয়ালিভাবে জুম অন লাইন প্লাট ফর্মের মাধ্যমে বাজেট ঘোষনা করেন তৃতীয় বারের নির্বাচিত সফল মেয়র মো: খালিদ হোসেন ইয়াদ। মেয়র মো: খালিদ হোসেন ইয়াদ নতুন কোন কর আরোপ ছাড়াই উন্নয়ন প্রকল্পসহ ১’শ’১০কোটি ৩৪ লক্ষ ৮৬ হাজার ২’শ ৯৬ টাকা ৫ পয়সা বাজেট ঘোষনা করেন।

র্ভাচুয়ালিভাবে জুম অন লাইন প্লাট ফর্মের মাধ্যমে বাজেট ঘোষনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুর পৌরসভার সচিব খন্দকার আবু আহমেদ মো: ফিরোজ ইলিয়াস, হিসাব রক্ষণ কর্মকর্তা মো: মনির হোসেনসহ সকল ওয়ার্ডের কাউন্সিলর,পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিকবৃন্দ।

বাজেট ঘোষনাকালে মেয়র মো: খালিদ হোসেন ইয়াদ জানান, নতুন কোন কর আরোপ না করেই ২০২১-২২ইং অর্থ বছরের আয় ধরা হয়েছে ১’শ ১০কোটি ৩৪ লক্ষ ৮৬ হাজার ২’শ ৯৬ টাকা ৫ পয়সা ও ব্যয় ধরা হয়েছে ১’শ ৩ কোটি ৬৩ লক্ষ ৫৫ হাজার ৪’শ ২৪ টাকা ৭৯ পয়সা এবং ৬ কোটি ৭১ লক্ষ ৩০ হাজার ৮’শ ৭১ টাকা উদ্বৃত্ত রেখে বাজেট ঘোষণা করা হয়। দলমত নির্বিশেষে মেয়র মো: খালিদ হোসেন ইয়াদ এলাকার উন্নয়নে সকলের সহযোগীতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!