1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মুকসুদপুরে করোনাকালীন সময়ে দুঃস্থ ও অসায়দের মাঝে পুলিশ সুপারের খাদ্য সহায়তা প্রদান - Madaripur Protidin
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

মুকসুদপুরে করোনাকালীন সময়ে দুঃস্থ ও অসায়দের মাঝে পুলিশ সুপারের খাদ্য সহায়তা প্রদান

  • প্রকাশিত : শুক্রবার, ৯ জুলাই, ২০২১, ৭.৫৭ পিএম
  • ৪৬০ জন পঠিত

মুকসুদপুর (গোপালগঞ্জ) সংবাদদাতা :
“মাস্ক পরার অভ্যেস, করোনা মুক্ত বাংলাদেশ”এই স্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জ পুলিশ সুপারের উদ্যোগে মুকসুদপুরে করোনাকালীন সময়ে অসহায় ও দুঃস্থদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

শুক্রবার সকালে মুকসুদপুর থানার আয়োজনে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে শতাধিক দুঃস্থ ও অসহায়দের মাঝে এই খাদ্য সহায়তা প্রদান করেন প্রধান অতিথি পুলিশ সুপার পিপিএম-সেবা আয়েশা সিদ্দিকা । মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়ার সার্বিক তত্বাবধানে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি গোপালগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নিহাদ আদনান তাইয়ান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল খায়রুল ইসলাম, মুকসুদপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহিনুর চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: কাবির মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন, পৌরসভার প্যানেল মেয়র নুর আসাদ মৃধা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মোল্যা ও স্থানীয় গনমাধ্যম কর্মী প্রমুখ। শতাধিক খাদ্য সামগ্রীর প্রতি প্যাকেটে ছিলা ৫ কেজি চাল, এক কেজি করে ডাল, তেল, চিনি, সেমাই,আলু, লবন ও সাবান ।

গোপালগঞ্জের পুলিশ সুপার পিপিএম-সেবা আয়েশা সিদ্দিকা বলেন, সরকার ঘোষিত কঠোর লকডাউন চলছে, আপনারা নিয়ম মানুন, মাস্ক পরুন, স্বাস্থ্য বিধি মেনে নিরাপদ দুরুত্ব বজায় রাখুন, করোনার প্রকোপ থেকে বাঁচার জন্য ঘর থেকে বের না হওয়াই ভালো। গোপালগঞ্জের মধ্যে মুকসুদপুর থানা এলাকায় করোনার প্রকোপ বেশি, প্রতিদিনই আক্রান্তের সংখ্যা রেকর্ড ছাড়াচ্ছে। সুতরাং আপনারা লকডাউন মেনে ঘরে থাকুন, সুস্থ্য থাকুন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!