1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
কক্সবাজারের চকরিয়া থেকে  সাড়ে ৪৬ লক্ষ টাকা লুটের ঘটনায় ২ জনকে গ্রেফতারসহ নগদ ১৮ লক্ষ টাকা উদ্ধার করেছে র‌্যাব-১৫ - Madaripur Protidin
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

কক্সবাজারের চকরিয়া থেকে  সাড়ে ৪৬ লক্ষ টাকা লুটের ঘটনায় ২ জনকে গ্রেফতারসহ নগদ ১৮ লক্ষ টাকা উদ্ধার করেছে র‌্যাব-১৫

  • প্রকাশিত : রবিবার, ১১ জুলাই, ২০২১, ২.৩৪ পিএম
  • ৫১০ জন পঠিত

অফিস রিপোর্ট ঃকক্সবাজারের চকরিয়া থেকে পেকুয়ায় বিকাশ এজেন্টের সাড়ে ৪৬ লক্ষ টাকা লুটের ঘটনায় ২ জনকে গ্রেফতারসহ নগদ ১৮ লক্ষ টাকা উদ্ধার করেছে র‌্যাব-১৫https://youtu.be/8pBzeK8GE5Q

র‌্যাব জানায়,  এরই ধারাবাহিকতায়, র‌্যাব-১৫, কক্সবাজার অভিযোগের ভিত্তিতে জানতে পারে যে, গত ৭ জুলাই   কক্সবাজার জেলার পেকুয়া থানাধীন আলহাজ কবির আহমদ চৌধুরী বাজারের ইসলামী ব্যাংক ভবনের তৃতীয় তলায় অবস্থিত বিকাশ ডিস্টিবিউশন অফিস হতে নগদ ৪৬ লক্ষ ৫০ হাজার টাকা অজ্ঞাতনামা ব্যক্তি দ্বারা চুরি হয়েছে। উক্ত অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে র‌্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল ঘটনার সাথে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনতে অভিযানে নামে।

অভিযানের একপর্যায়ে ১০ জুলাই  গোপন সংবাদের ভিত্তিতে চৌকস আভিযানিক দল জানতে পারে ঘটনার সাথে জড়িতরা চকরিয়া থানাধীন সিকদারপাড়া, ২নং ওয়ার্ডের জনৈক আনোয়ার মিয়ার বসতঘড়ে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর চৌকস আভিযানিক দল ১০ জুলাই   উপরোক্ত বসতবাড়িতে পৌঁছালে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় আসামী ১। মোঃ সাইফুল (৩১), পিতা-মৃত আব্দুল শুকুর, সাং-ব্রাহ্মনপাড়া, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার, ২। মোঃ কফিল উদ্দিন (২২), পিতা-মোস্তাক আহম্মেদ, সাং-রুস্তুমকাটা, ৯নং ওয়ার্ড, নাপুড়া, থানা-বাঁশখালী, জেলা-চট্টগ্রামদের ধৃত করে এবং তাদের দেখানো মতে বসতঘরের বারান্দায় মাটির নিচে বস্তা মোড়ানো অবস্থা হতে নগদ ১৮ লক্ষ টাকা উদ্ধার করা হয়।

পরবর্তীতে ধৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, বিকাশ ডিস্টিবিউশন অফিসে নিরাপত্তার দায়িত্ত্বে নিয়োজিত ব্যক্তিগণ যখন রাতের খাবার খেতে হোটেলে যান সেই সুযোগে গ্রেফতারকৃত আসামীদের সাথে পলাতক আসামীরা ঘটনার দিন আনুমানিক ২০টার সময়   তারা মাথায় হেলমেট পড়ে প্রথমে বিকাশ ডিস্টিবিউশ অফিসের গ্রিলের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে বিদ্যুৎতের মেইন সুইচ বন্ধ করে দেন এবং কার্যালয়ের ভল্ট ভেঙ্গে ভল্টে রক্ষিত নগদ ৪৬ লক্ষ ৫০ হাজার টাকা চুরি করে কৌশলে পালিয়ে যায়।

গ্রেফতারকৃত আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার পেকুয়া থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন। পলাতক আসামীদের গ্রেফতার ও বাকী টাকা উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে। র‌্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন প্রকার অপরাধ নির্মূলের লক্ষে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের ও রাষ্ট্রীয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে বিভিন্ন ধরনের অপরাধ চিহ্নিতকরণ এবং তার প্রতিরোধে র‌্যাব সর্বদা কাজ করে আসছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!