1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
ঢাকার আশুলিয়া বাইপাইল থেকে সংঘবদ্ধ ডাকাত দলের ৪ জন সদস্য’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪ - Madaripur Protidin
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

ঢাকার আশুলিয়া বাইপাইল থেকে সংঘবদ্ধ ডাকাত দলের ৪ জন সদস্য’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪

  • প্রকাশিত : সোমবার, ১২ জুলাই, ২০২১, ৫.৫৬ পিএম
  • ৪৯৬ জন পঠিত

ডেক্স রিপোটঃ ঢাকা  জেলার আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হতে সংঘবদ্ধ ডাকাত দলের ৪ জন সদস্য’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪

র‌্যাব জানায়,    গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় যে, ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকায় কিছু সংঘবদ্ধ ডাকাতদল ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে ১২জুলাই রাত ০১.৪০ ঘটিকার সময় আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতির কাজে ব্যবহৃত কাগজপত্র বিহীন ১ টি প্রাইভেটকার, ১ টি চাপাতি, ১ টি চাইনিজ কুড়াল, ১ টি হাশুয়া, ৪ টি চাকু, ১২ টি মোবাইল এবং নগদ ৫,৬১০/-টাকাসহ সংঘবদ্ধ ডাকাত দলের   ৪ জন সদস্য’কে গ্রেফতার করতে সক্ষম হয়ঃ গ্রেফতারকৃতরা

মোঃ মাসুদ মৃধা (৩৩), জেলা- গোপালগঞ্জ,  মোঃ সোহাগ মোল্লা (২৫), জেলা- নারায়নগঞ্জ,  মোঃ মাসুদুর রহমান (৩৬), জেলা- বি-বাড়ীয়া ও মোঃ ইউসুফ আলী (৩০), জেলা- গাইবান্ধা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা সংঘবদ্ধ দুর্ধষ আন্তঃজেলা ডাকাত চক্র। আসামীরা বেশ কিছুদিন যাবত ৮-১০ জনের দলবদ্ধ হয়ে ঢাকা জেলার সাভার, আশুলিয়া, ধামরাইয়ের বিভিন্নস্থানে রাতের অন্ধকারে যানবাহনে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা, মোবাইল, স্বর্ণালঙ্কার প্রভৃতি ডাকাতি করে আসছিলো এবং ক্ষেত্রবিশেষে ভূক্তভোগীদেরকে তারা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে মারাত্মকভাবে রক্তাক্ত ও জখম করতো।

উপরোক্ত বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতে এরূপ সংঘবদ্ধ ডাকাত দলের বিরুদ্ধে র‌্যাব-৪ এর জোড়ালো অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!