1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মুকসুদপুরের কাশালিয়া - গোয়ালগ্রাম রাস্তাটির বেহাল দশা - যাতায়াতে চরম দূর্ভোগ - Madaripur Protidin
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

মুকসুদপুরের কাশালিয়া – গোয়ালগ্রাম রাস্তাটির বেহাল দশা – যাতায়াতে চরম দূর্ভোগ

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১, ৭.২১ পিএম
  • ৫৫২ জন পঠিত

মুকসুদপুর প্রতিনিধি:
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কাশালিয়া নতুন বাজার হয়ে গোয়ালগ্রাম পর্যন্ত ইটের রাস্তাটি চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তার অধিকাংশ স্থানে ইট উঠে ছোট বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন মেরামত না হওয়ায় এই ইটের রাস্তাটি এখন দূর্ভোগের কারন হয়ে দাড়িয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে কয়েক গ্রামের প্রায় ১০ হাজার মানুষ।

গোয়ালগ্রাম, বেদগ্রাম, চকসিন, টোংরাইল নয়াকান্দি মানুষের কাশালিয়া জলিরপাড় হাট-বাজারে যাতায়াতের একমাত্র মাধ্যম হচ্ছে এই রাস্তাটি। স্থানীয়দের দাবি রাস্তাটি দীর্ঘদিন যাবত সংস্কার না হওয়ায় ব্যবহারের অনুপযোগী হয়ে উঠেছে। কর্তৃপক্ষের কাছে রাস্তাটি অতিদ্রুতই সংস্কারের এবং কার্পেটিং করার দাবি জানিয়েছে এলাকাবসী।

এলাকাবাসি বলেন, প্রায় ৮ বছর আগে এই রাস্তা নির্মিত হয়েছে। কয়েক বছর পর থেকে এই রাস্তার বেহাল দশা। তবে বিগত ৫ বছর যাবত এই রাস্তাটার খুব খারাপ অবস্থা। কিন্তু রাস্তার এমন বেহাল দশার প্রায় ৫ বছর পার হয়ে গেলেও কোন প্রকার সংস্করন না করায় ক্ষোভ প্রকাশ করছে এলাকাবাসি এবং পথচারীরা। স্কুল কলেজের ছাত্রছাত্রীদের রাস্তা দিয়ে আসা যাওয়া করতে অনেক বেগ পোহাতে হচ্ছে।

ওই গ্রামের মশি বিশ^াস জানান, এই রাস্তাটি দিয়ে হাজার হাজার মানুষ প্রতিদিন চলাচল করেন। সড়কটি দীর্ঘ বছর সংস্কার বা উন্নয়নের অভাবে ইট খুলে পড়েছে। ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ সড়ক দিয়ে যানবাহন চলাচল করতে পারেনা। মানুষ পায়ে হেটে চলাচল করতে গিয়েও হোচট খেয়ে পড়েন। ক্ষেতে উৎপাদিত পন্য পরিবহন ও বাজারজাত করতে আমাদের কয়েক গ্রামের কৃষকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। কর্তৃপক্ষের কাছে রাস্তাটি দ্রুত সংস্কারের এবং কার্পেটিং করার দাবি করছি।

৯ ওয়ার্ডের ইউপি সদস্য সুধাংশু বৈরাগী বলেন, কাশালিয়া নতুন বাজার হয়ে গোয়ালগ্রাম পর্যন্ত আমাদের এই রাস্তাটির বেহাল দশা দেখে আমাদের খুবই দুঃখ হয়। আমরা কর্তৃপক্ষের কাছে এ রাস্তাটি সংস্কারের দাবি জানাই।
মুকসুদপুর উপজেলা প্রকৌশলী সজল কুমার দত্ত বলেন, ওই রাস্তায় ৭টি ব্রীজ নির্মান করা হবে। বর্তমানে ৫টির কাজ চলমান আছে, আর ২টির কাজ করার প্রস্তুতি চলছে। ব্রীজের কাজ শেষ হলে ওই রাস্তাটির কাজ দ্রুত শুরু হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!