1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
আশুলিয়ার   নিশ্চিন্তপুর থেকে অস্ত্র বিক্রেতা ফারুক হোসেন’কে গ্রেফতার   ১ টি দেশীয় পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার  - Madaripur Protidin
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

আশুলিয়ার   নিশ্চিন্তপুর থেকে অস্ত্র বিক্রেতা ফারুক হোসেন’কে গ্রেফতার   ১ টি দেশীয় পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার 

  • প্রকাশিত : সোমবার, ১৯ জুলাই, ২০২১, ৫.২৭ পিএম
  • ৫০১ জন পঠিত

অফিস রিপোর্টঃ ঢাকা জেলার আশুলিয়া থানাধীন নিশ্চিন্তপুর এলাকা হতে অস্ত্র বিক্রেতা ফারুক হোসেন’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪ঃ সাথে ১ টি দেশীয় পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।

র‌্যাব জানায়, ১৮ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানাধীন নিশ্চিন্তপুর বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে ১ টি দেশীয় পিন্তল ও ২ রাউন্ড গুলি সহ চিহ্নিত সন্ত্রাসী ও অস্ত্র বিক্রেতা মোঃ ফারুক হোসেন (৪৩), জেলা- ঢাকাকে গ্রেফতার করতে সমর্থ হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, ফারুক হোসেন এর বয়স যখন ০৩ (তিন) বছর ছিল তখন তার বাবা মারা যায়। সে ১৯৯৪ সালে এসএসসি পাশ করার পর লেখাপড়া বাদ দিয়ে ১৯৯৪ সালেই মালয়েশিয়া গমন করে এবং ২০০০ সালে বাংলাদেশে ফেরত আসে। মালেশিয়া গিয়ে মূলত সে ইলেকট্রিকাল ও বেডশীট বানানোর কাজ করতো। বিদেশ থেকে ফেরত এসে সে মুদি ব্যবসা শুরু করে। তার এই মুদি ব্যবসার আড়ালে সে বিভিন্ন রকম সন্ত্রাসি কর্মকান্ড পরিচালনা করে আসছিল।

জিজ্ঞাসাবাদে সে দীর্ঘ দিন যাবত অস্ত্র ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত বলে স্বীকার করে। পূর্বে সে একটি দেশীয় অস্ত্র একজন অজ্ঞাতনামা ব্যক্তির নিকট ২৮,০০০/- টাকা মূল্যে বিক্রয় করেছিল। এছাড়া আসামী নিজের সাথে সকল সময় অস্ত্র ও গুলি বহন করতো এবং সে এলাকার বিভিন্ন নিরিহ মানুষকে অস্ত্র প্রদর্শন সহ ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ করে আসছিলো। সে অস্ত্রের ভয় দেখিয়ে লোকজনের নিকট থেকে জোরপূর্বক চাঁদা দাবি করতো এবং কেউ চাঁদা দিতে না চাইলে তাকে মারধরসহ গুরুতর জখম করে তার নিকট হতে জোরপূর্বক চাঁদার টাকা আদায় করতো। আসামী মূলত অস্ত্রধারী হওয়ায় সাধারণ জনগণ তার বিরুদ্ধে কোন কথা বলতে সাহস করতো না এবং কেউ তার বিরুদ্ধে কোন অভিযোগ করলে অস্ত্র প্রদর্শন করে তাকে ভয়ভীতি প্রদর্শন করতো।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!