1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে প্রভাব বিস্তার ও পূর্ব শত্র“তার জেরে পৃথক স্থানে সংঘর্ষ, আহত-৪০ - Madaripur Protidin
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

রাজৈরে প্রভাব বিস্তার ও পূর্ব শত্র“তার জেরে পৃথক স্থানে সংঘর্ষ, আহত-৪০

  • প্রকাশিত : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১, ১.৪৩ পিএম
  • ৪৯৫ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা।
মাদারীপুরের রাজৈরে প্রভাব বিস্তার ও জমিজমা সংক্রান্ত পূর্ব শত্র“তার জের ধরে পৃথক দুটি স্থানে এলাকাবাসিদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার কবিরাজপুর ইউনিয়নের শ্রীকৃষ্ণদী পান্তাপাড়া ও দুপুরে বদরপাশা ইউনিয়নের গোপালগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উপজেলা সদরে বদরপাশা ইউনিয়নের গোপালগঞ্জ ও পৌরসভার আমবাগ এ দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। এ ঘটনায় গুরুতর আহতদের রাজৈর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

অপরদিকে কবিরাজপুর ইউনিয়নের শ্রীকৃষ্ণদী পান্তাপাড়া এলাকায় জমিজমা সংক্রান্ত ও পূর্ব শত্র“তার জের ধরে বুধবার বিকেলে কোরবানির মাংস প্রদান করাকে কেন্দ্র করে বিবাদমান দুটি পক্ষ সাবেক মেম্বার কিনাই মাতুব্বর ও বর্তমান মেম্বার কাঞ্চন মাতুব্বরের লোকজনের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতির এক পর্যায় হামলা এবং ভাংচুরের ঘটনা ঘটে । এ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় । এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। এদের মধ্যে সাগর মাতুব্বর (১৮), রবিউল মাতুব্বর (৪৫), আলামিন মাতুব্বর (২২), আজিজুল মাতুব্বর (২৬), সাইদুল মাতুব্বর(২৮), আকাশ মাতুব্বর (২৮), মনু বেপাড়ি(৭০), ফরিদা বেগমকে (৬৫) রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া বাকি আহতদের বিভিন্ন হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

রাজৈর থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, দুইটি সংঘর্ষের ঘটনার মধ্যে কোনটাই মামলা হয় নাই। আমরা অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেবো।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!