1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
কক্সবাজারের খুরুলিয়া থেকে ৬,০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫ - Madaripur Protidin
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

কক্সবাজারের খুরুলিয়া থেকে ৬,০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫

  • প্রকাশিত : সোমবার, ২৬ জুলাই, ২০২১, ৬.১৯ পিএম
  • ৫৪৪ জন পঠিত

র‌্যাব জানায় কক্সবাজার জেলার সদর থানাধীন খুরুলিয়া এলাকায় চেকপোস্ট স্থাপন করে ৬,০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

র‌্যাব-১৫, কক্সবাজার জানায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক কারবারী মোটরসাইকেল যোগে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি হতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বহন করে কক্সবাজারের দিকে আসছে। এমন খবর পেয়ে র‌্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল ২৫জুলাই কক্সবাজার জেলার সদর থানাধীন খরুলিয়া বাজারের পূর্ব পার্শ্বে কক্সবাজার-চট্রগ্রাম পাঁকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে তল্লাশী অভিযান শুরু করে। তল্লাশীর এক পর্যায়ে একটি মোটরসাইকেলে দুইজন আরোহীসহ চেকপোস্টের সামনে আসলে র‌্যাব সদস্যগণ মোটরসাইকেলটি থামার সংকেত দিলে মোটরসাইকেলটি থামিয়ে আরোহীগণ কৌশলে পালানোর চেষ্টাকালে আাসামী মোঃ জহির (২৬), পিতা- মোঃ আয়াছ সিকদার, মাতা-মনোয়ারা বেগম, সাং-ধেছুয়াপালং, ৪নং ওয়ার্ড, ইউপি-খুনিয়াপালং, থানা-রামু, জেলা- কক্সবাজারকে ধৃতসহ মোটরসাইকেলটি জব্দ করে এবং একজন আসামী কৌশলে পালিয়ে যায়। ঐ সময় উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীর হেফাজতে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে সর্বমোট ৬,০০০ (ছয় হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে ধৃত আসামী স্বীকার করে যে, পলাতক আসামীর সহায়তায় সে দীর্ঘদিন যাবৎ কক্সবাজার, বান্দরবানসহ দেশের বিভিন্ন জায়গায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করে আসছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!