1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
ঢাকা জেলার সাভার হতে ১১ বছরের শিশু অপহরণের ৪দিন পর ভূক্তভোগীকে উদ্ধার, অপহরণকারী গ্রেফতার - Madaripur Protidin
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

ঢাকা জেলার সাভার হতে ১১ বছরের শিশু অপহরণের ৪দিন পর ভূক্তভোগীকে উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১, ৫.৩৮ পিএম
  • ৫৯৬ জন পঠিত

অফিস রিপোর্টঃ ঢাকা জেলার সাভার হতে ১১ বছরের শিশু অপহরণের ৪দিন পর ভূক্তভোগীকে উদ্ধার করেছে র‌্যাব-৪ঃ অপহরণকারী গ্রেফতার।

র‌্যাব জানায়, ২৬জুলাই সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জানতে পারা যায় যে, ২৪ জুলাই ঢাকা জেলার সাভার মডেল থানাধীন এলাকা থেকে ১১ বছরের শিশু স্বপ্না খাতুন অপহৃত হয়। উক্ত ঘটনার দুইদিন পর অপহরণকারী চক্র মোবাইল ফোনে শিশুটির পিতা-মাতার নিকট মুক্তিপণ দাবী করে এবং মুক্তিপন না দিলে অপহৃত শিশুটিকে মেরে ফেলার হুমকি প্রদান করে আসছিলো। এরুপ ঘটনায় প্রাপ্ত অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব-৪ ছায়া তদন্ত শুর ুকরে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ২৮জুলাই ঢাকা জেলার বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান পরিচালনা করে সাভার মডেল থানাধীন এলাকায় অপহৃত শিশু স্বপ্না খাতুন’কে উদ্ধার পূর্বক মোঃ মোছাদ্দেক আলম (২৯), জেলা- দিনাজপুর অপহরণকারীকে গ্রেফতার করতে সমর্থ হয়ঃ

গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীকে ২৪জুলাই সাভার মডেল থানাধীন পলো মার্কেটের সামনে হতে অপহরণ করে। পরবর্তীতে সে ভুক্তভোগীকে ট্রাক যোগে দিনাজপুর জেলার বিরামপুর থানার ভিন্নভিন্ন স্থানে নিয়ে আটকিয়ে রাখে এবং ভিকটিমের পিতা-মাতার নিকট মুক্তিপণ দাবি করে। পরবর্তীতে সে পুনরায় ট্রাক যোগে সাভার এলাকায় চলে আসে এবং তখনই র‌্যাব-৪ কর্তৃক ভুক্তভোগীকে উদ্ধার করাসহ আসামীকে গ্রেফতার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!